…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী: মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই, পাঠ্যক্রমে আসছে খেলা

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী: মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই, পাঠ্যক্রমে আসছে খেলা
ছবি: সংগৃহীত

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ কারণে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে সরকার বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এখন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করা হবে।

তিনি বলেন, খেলাধুলার চর্চা এ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’র মতো বিষয়ভিত্তিক বই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।

আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতিও উৎসাহিত করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি।

এ ছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া সার্কেলের পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

খেলা বিভাগের আরও খবর

ঢাকায় সাফে শিরোপা ধরে রাখতে ২৮ জনের দ্বিতীয় সারির দল নিয়ে আসছে ভারত
খেলা

ঢাকায় সাফে শিরোপা ধরে রাখতে ২৮ জনের দ্বিতীয় সারির দল নিয়ে আসছে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভারতের দায়িত্ব সামলাবে…

খেলা

বিশ্বকাপ ফাইনালের লাল কার্ড এখনো পীড়া দেয় এনজো ফের্নান্দেজকে

সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও একই ঘটনা এখনো তাড়া করে চলেছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজকে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্য…

খেলা

কম বল করেও ৪ উইকেট নাঈমের, তবু প্রথম টেস্টে চাপে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট পড়েছে তাদের। তবে দিনের শুরুতে বল…

সাঁতারে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা, তিন ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড
খেলা

সাঁতারে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা, তিন ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড

একটি নয়, তিনটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন ইরফানা খাতুন। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু ২০০ ও ১০০ মিটার ইভেন্টের পর এবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও…