…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খাগড়াছড়িতে কঠিন চীবর দান উদ্‌যাপন, য়ংড বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে কঠিন চীবর দান উদ্‌যাপন, য়ংড বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন
ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান। এ উপলক্ষে শুক্রবার শহরের য়ংড বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন। সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। দুপুরে শুরু হয় ধর্মীয় দেশনা।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা দিয়ে কাপড় বোনা এবং তা দিয়ে ভিক্ষুদের পরিধেয় চীবর প্রস্তুত করা হয়। পরে সেই চীবর ভিক্ষু সংঘের হাতে দান করা হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে য়ংড বৌদ্ধ বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

এর আগে ওয়াদুদ ভূঁইয়া সদর উপজেলার ধর্মপুর আর্যবন বিহার এবং শহরের কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

ফানুস উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি থৈইহ্লপ্রু চৌধুরী, বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাস্থবির এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ অন্যরা।

য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর আর্যবন বিহার ও কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে একই সময়ে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। মাসব্যাপী চলবে এই উৎসব।

জাতীয় বিভাগের আরও খবর

মালয়েশিয়া থেকে কফিনবন্দি ফিরলেন পীরগঞ্জের মনিরুল, মৃত্যুর কারণ এখনো জানেন না স্বজনেরা
জাতীয়

মালয়েশিয়া থেকে কফিনবন্দি ফিরলেন পীরগঞ্জের মনিরুল, মৃত্যুর কারণ এখনো জানেন না স্বজনেরা

সংসারের অভাব ঘোচাতে একমাত্র ছেলে মনিরুল ইসলামকে বিদেশে পাঠিয়েছিলেন মা-বাবা। মালয়েশিয়ায় থাকা ছেলের পাঠানো সামান্য টাকায় কোনোমতে চলছিল চার সদস্যের …

ইনানীর গ্যাসের আগুন: ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, প্রয়োজনে রিলিফ কূপ খনন করবে বাপেক্স
জাতীয়

ইনানীর গ্যাসের আগুন: ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, প্রয়োজনে রিলিফ কূপ খনন করবে বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। শুক্র…

জাতীয়

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে বন্ধু দীপের কথায় একের পর এক অসংগতি, যাচাই ছাড়া কিছুই মানছে না পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদে তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যে একাধি…

রোববার থেকে শুরু হচ্ছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম, ঘোষণা শ্রমমন্ত্রীর
জাতীয়

রোববার থেকে শুরু হচ্ছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম, ঘোষণা শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের দাবি পূরণে আগামী রোববার, ১ নভেম্বর, শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল …