…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রোববার থেকে শুরু হচ্ছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম, ঘোষণা শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
রোববার থেকে শুরু হচ্ছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম, ঘোষণা শ্রমমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের দাবি পূরণে আগামী রোববার, ১ নভেম্বর, শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার রাতে মন্ত্রীর বাসভবনে চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ডের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘আমার সব শ্রমিক ভাই এবং বোনদের প্রতি আহ্বান জানাব, আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। আমি তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা একটা করে দেব। আমরা শ্রমিকদেরকে যেমন, তেমনি আমাদের শিল্প কারখানা রক্ষা করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া যেগুলো আছে, তা আদায় করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁরা শ্রমিকদের মজুরি দিতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, আগামী দু-একদিনের মধ্যেই রোববার থেকে ইনশাআল্লাহ শ্রমিক ভাইদের তাদের কাঙ্ক্ষিত যেটা, মজুরি বোর্ড, ইনশাআল্লাহ মঞ্জুর হবে।’

জাতীয় বিভাগের আরও খবর

ইনানীর গ্যাসের আগুন: ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, প্রয়োজনে রিলিফ কূপ খনন করবে বাপেক্স
জাতীয়

ইনানীর গ্যাসের আগুন: ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত, প্রয়োজনে রিলিফ কূপ খনন করবে বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। শুক্র…

জাতীয়

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে বন্ধু দীপের কথায় একের পর এক অসংগতি, যাচাই ছাড়া কিছুই মানছে না পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদে তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যে একাধি…

খাগড়াছড়িতে কঠিন চীবর দান উদ্‌যাপন, য়ংড বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন
জাতীয়

খাগড়াছড়িতে কঠিন চীবর দান উদ্‌যাপন, য়ংড বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দ…

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়
জাতীয়

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগের বিকল্প পথ হিসেবে ২০২২ সালে আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌল…