…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

চীনের স্টিলথ ড্রোন জিজে-২১ প্রথমবার উভচর যুদ্ধজাহাজ ‘সিচুয়ান’ থেকে উড়ল ও নামল

নিজস্ব প্রতিবেদক
চীনের স্টিলথ ড্রোন জিজে-২১ প্রথমবার উভচর যুদ্ধজাহাজ ‘সিচুয়ান’ থেকে উড়ল ও নামল
ছবি: সংগৃহীত

চীনের প্রথম বিমানবাহী রণতরীভিত্তিক স্টিলথ নজরদারি ও আক্রমণকারী ড্রোন ‘জিজে-২১’ সফলভাবে তার প্রথম উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন করেছে। দেশটির প্রথম ‘টাইপ ০৭৬’ উভচর আক্রমণকারী জাহাজ ‘সিচুয়ান’-এর ওপর দিয়ে এটি উড্ডয়ন ও অবতরণ করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সিনহুয়া এই পরীক্ষাকে ‘চীনের উভচর আক্রমণকারী জাহাজ কর্মসূচিতে একটি যুগান্তকারী ঘটনা’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এটি বড় নৌ-প্ল্যাটফর্ম থেকে ফিক্সড-উইং (স্থির-ডানাবিশিষ্ট) স্টিলথ ড্রোন পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনীর সক্ষমতাকে নির্দেশ করে।

এই পরীক্ষাটি বেইজিংয়ের সামরিক আধুনিকায়ন প্রক্রিয়ায় ড্রোন প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাকে তুলে ধরে। কয়েক দশক ধরে চলা এই আধুনিকায়ন কর্মসূচির আওতায় চীন উন্নত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ক্রমবর্ধমান সক্ষমতাসম্পন্ন চালকবিহীন ব্যবস্থা তৈরি করেছে।

গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো জিজে-২১-কে জনসমক্ষে আনা হয়, যেখানে সেটির সঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্রও প্রদর্শিত হয়েছিল।

রাষ্ট্রীয় ট্যাবলয়েড ‘গ্লোবাল টাইমস’ শুক্রবার সামরিক বিশেষজ্ঞ ঝাং সুয়েফেংয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, জে-৩৫ ও জে-২০-এর মতো স্টিলথ যুদ্ধবিমানের তুলনায় ছোট আকারের কাঠামো হওয়া সত্ত্বেও জিজে-২১-এর কার্যকর যুদ্ধের পরিধি (কমব্যাট রেডিয়াস) বেশ বড়।

ঝাং বলেন, “জিজে-২১ সাশ্রয়ী এবং পুনরায় ব্যবহারযোগ্য। হাইপারসনিক মিসাইলের বিপরীতে, এটিকে পুনরুদ্ধার করে বারবার মোতায়েন করা সম্ভব। এছাড়া এটি ছোট ও কম খরচের গ্লাইড-গাইডেড বোমাও নিক্ষেপ করতে পারে। দ্রুতগতিসম্পন্ন বা নিবিড় সামরিক অভিযানের ক্ষেত্রে, এটি খরচ নিয়ন্ত্রণে রেখে অধিকতর কার্যকরভাবে আক্রমণ পরিচালনার সুযোগ দেয়।”

চীনের ‘টাইপ ০৭৬’ শ্রেণির উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজগুলোর মধ্যে প্রথম জাহাজ ‘সিচুয়ান’ ২০২৪ সালের ডিসেম্বরে পানিতে ভাসানো হয়। এতে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট (উড্ডয়ন সহায়তা প্রযুক্তি) এবং অ্যারেস্টিং প্রযুক্তি (অবতরণ সহায়তা প্রযুক্তি) যুক্ত রয়েছে।

জাহাজটি ফিক্সড-উইং ড্রোন, হেলিকপ্টার এবং উভচর অভিযানের সরঞ্জাম বহন করতে সক্ষম। ৪০ হাজার মেট্রিক টনেরও বেশি পূর্ণ-ভার বহনক্ষমতাসম্পন্ন এই জাহাজটিতে একটি পূর্ণ-দৈর্ঘ্যের ফ্লাইট ডেক এবং দুটি আলাদা সুপারস্ট্রাকচার (টুইন-আইল্যান্ড কাঠামো) রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

এডেনে হুথি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘প্ল্যান বি’ গোছাচ্ছেন বাসিন্দারা: খাবার মজুত, পালানোর পথ ঠিক করা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে গত এক মাস ধরে বারবার শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। বাসিন্দা মোহাম্মদ আবদুল মালিকের কাছে এই বিস্ফোরণগুলো সামনে আরও অন্ধকা…

ইসরায়েলে ভোট গণনা শেষ, নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের আলোচনায় বিরোধীরা
আন্তর্জাতিক

ইসরায়েলে ভোট গণনা শেষ, নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের আলোচনায় বিরোধীরা

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হয়েছে, তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনে…

তুরস্কের কাপ্পাদোকিয়ায় পর্যটন এলাকায় পাথর ধসে তিনজন নিহত, আহত পাঁচ
আন্তর্জাতিক

তুরস্কের কাপ্পাদোকিয়ায় পর্যটন এলাকায় পাথর ধসে তিনজন নিহত, আহত পাঁচ

তুরস্কের মধ্যাঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য কাপ্পাদোকিয়ায় পাথর ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।…

আন্তর্জাতিক

কলম্বিয়ায় শান্তি আদালতের বাজেট ছাঁটাইয়ের পরিকল্পনা, যুদ্ধাপরাধের শিকার পরিবারগুলোর উদ্বেগ

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়ার প্রশাসন দেশটির অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার আদালত জেইপির (স্পেশাল জুরিসডিকশন ফর পিস) ব্যয় ব্যাপক…