…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গুলশান-১-এ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছুরিসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে ১২-১৩ জন

নিজস্ব প্রতিবেদক
গুলশান-১-এ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছুরিসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে ১২-১৩ জন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ধারালো ছুরিসহ একজনকে গ্রেপ্তার করেছে গুলশান মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জীবন মিয়া (২৬)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গুলশান মডেল থানার বরাত দিয়ে জানান, থানার একটি দল রাতে টহল দেওয়ার সময় খবর পায় যে গুলশান-১ এলাকার একটি খালি প্লটে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জন পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

হাতিরপুলে ১০ বছরের মাদরাসাছাত্রের মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকায় আবু হাসান নামে ১০ বছরের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার, ৩০ অক্টোবর সন্ধ্যার পর পরিবারের সদস্যরা …

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা: গ্রেফতার ২৬ জনকে কারাগারে পাঠালেন আদালত
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা: গ্রেফতার ২৬ জনকে কারাগারে পাঠালেন আদালত

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চলাকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ২৬ জনকে কারাগারে…

কলাবাগানে ককটেল হামলা: ১৩টি তাজা ককটেল উদ্ধার, আটক ৪
আইন ও অপরাধ

কলাবাগানে ককটেল হামলা: ১৩টি তাজা ককটেল উদ্ধার, আটক ৪

রাজধানীর কলাবাগান এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চারটি ককটেল ছুড়ে মারা হয়েছে। এর মধ্যে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোর…

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে
আইন ও অপরাধ

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

ঢাকার আশুলিয়ায় গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।…