…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কলাবাগানে ককটেল হামলা: ১৩টি তাজা ককটেল উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
কলাবাগানে ককটেল হামলা: ১৩টি তাজা ককটেল উদ্ধার, আটক ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চারটি ককটেল ছুড়ে মারা হয়েছে। এর মধ্যে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন জানান, দুপুরে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী সেতুর (ওভারব্রিজ) পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেলগুলোর বিস্ফোরণ হয়নি।

পরে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আটককৃতরা হলেন মো. শামিনুর রহমান, কামরুন্নাহার লিপি, মো. নাজমুল হাসান ও মো. বিল্লাল হোসেন। এর মধ্যে শামিনুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার আওয়ামী লীগের সভাপতি এবং কামরুন্নাহার লিপি একই এলাকার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, অভিযানে ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আরও ১০টি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত ১৩টি ককটেলই ইতিমধ্যে ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম নিরাপদ উপায়ে নিষ্ক্রিয় করেছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে
আইন ও অপরাধ

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

ঢাকার আশুলিয়ায় গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।…

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪
আইন ও অপরাধ

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পু…

আইন ও অপরাধ

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোব…

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন, ২ হাজার ৩০০ বিচারকের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
আইন ও অপরাধ

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন, ২ হাজার ৩০০ বিচারকের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ: আইনমন্ত্রী

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই বিপুলসংখ্যক মামলা ২ হাজার ৩০০ জন ব…