…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ঢাকায় জমে উঠেছে হ্যালোইনের আয়োজন: ভূত চতুর্দশী থেকে হরর পার্টি, তালিকায় যা যা আছে

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় জমে উঠেছে হ্যালোইনের আয়োজন: ভূত চতুর্দশী থেকে হরর পার্টি, তালিকায় যা যা আছে
ছবি: সংগৃহীত

বাঙালির নিজস্ব উৎসব না হলেও রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে হ্যালোইনের জনপ্রিয়তা। বিশ্বায়ন, সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক বিনোদন সংস্কৃতির প্রভাবে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভৌতিক সাজসজ্জা, মুখোশ, কস্টিউম পার্টি আর হরর সিনেমার আবহে দিনটি উদ্‌যাপনের আগ্রহ তৈরি হয়েছে, যা এখন নগর বিনোদনের দৃশ্যমান অংশ হয়ে উঠছে।

এ বছর ৩১ অক্টোবর হ্যালোইন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে বনানীর ‘যাত্রা বিরতি’-তে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলছে ‘ভূত চতুর্দশী’—বাংলা সংস্কৃতির ভূতুড়ে আবহকে কেন্দ্র করে সাজানো এই আয়োজনে আছে ভূত খোঁজার খেলা, ভূত এফএমের গল্প শোনার আসর, ট্যারো কার্ড রিডিং, ফেস পেইন্টিং, শিশুদের বই আর সরাসরি সংগীত পরিবেশনা।

টঙ্গীর ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ ২৯ থেকে ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে ‘হ্যালোইন নাইট পার্টি’। এই আয়োজনে রয়েছে মনস্টার বারবিকিউ বুফে, ভৌতিক গুহা, লাইভ মিউজিক, হরর সিনেমার ম্যারাথন, কস্টিউম প্রতিযোগিতা ও গথিক নৃত্য।

মানা বে-তে ২৯ থেকে ৩১ অক্টোবর দিনব্যাপী চলছে ‘ভূত উৎসব’। ভৌতিক কসপ্লে, হরর ড্যান্স পারফরম্যান্স ও ইডিএম সংগীতের পাশাপাশি এই উৎসবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আদলে বিশেষ প্রদর্শনীরও আয়োজন রাখা হয়েছে।

হ্যালোইনের রাতে বনানীর ‘যাত্রা বিরতি’-তেই সন্ধ্যা ৬টা থেকে শুরু হচ্ছে আরেকটি আয়োজন ‘স্ট্রেঞ্জ আওয়ারস’। ভৌতিক আবহের এই অনুষ্ঠানে লেভেল ফাইভ, ভিনটেজ থিওরিসহ অন্যান্য সংগীতদলের লাইভ মিউজিক এবং সৃজনশীল পোশাকের প্রদর্শনী থাকছে।

হ্যালোইনের পাশাপাশি রাজধানীতে চলছে শিল্পকলাকেন্দ্রিক কিছু আয়োজনও। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা।

অন্যদিকে সোনাটাঙ্গর রোডের কুন ক্রিয়েটিভ স্টুডিওতে অরিগামির শিল্পকর্ম নিয়ে ‘দ্য ফোল্ড ফেস্ট’ প্রদর্শনী চলছে ২৪ অক্টোবর থেকে; এটি চলবে ১১ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা।

নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি ভিন্ন সংস্কৃতির এমন বৈচিত্র্যময় আয়োজন ঢাকার নগর বিনোদনজগতে নতুন এক সাংস্কৃতিক আবহ তৈরি করছে বলেই মনে করছেন আয়োজনসংশ্লিষ্ট অনেকে।

বিনোদন বিভাগের আরও খবর

কানাডায় ‘ভায়োলেন্স’ ছবির শুটিংয়ে মাথায় ভাঙা কাচ ঢুকে আহত জায়েদ খান
বিনোদন

কানাডায় ‘ভায়োলেন্স’ ছবির শুটিংয়ে মাথায় ভাঙা কাচ ঢুকে আহত জায়েদ খান

শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। টিউবলাইটের ভাঙা কাচ তাঁর মাথায় ঢুকে যায়। কয়েক দিন আগে কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শ…

মুর্শিদাবাদের ধাবায় ভক্তদের ভিড় এড়াতে মধ্যরাতে দৌড়ে বেরিয়ে গেলেন অরিজিৎ সিং
বিনোদন

মুর্শিদাবাদের ধাবায় ভক্তদের ভিড় এড়াতে মধ্যরাতে দৌড়ে বেরিয়ে গেলেন অরিজিৎ সিং

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিচিত পাপ্পু ধাবা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে বন্ধুদের নিয়ে বের হওয়ার সময় ভক্তদের ভিড় এড়াতে দৌড়ে সেখান থে…

বিনোদন

আট বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব, সমাপনীতে সাংস্কৃতিক জাগরণের আহ্বান

দেশের আটটি বিভাগীয় অঞ্চল ঘুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাল্টিপ…

নায়ক-প্রযোজকের চাপে শেষ মুহূর্তে বদলে যায় কাস্টিং, বিস্ফোরক পারসা ইভানা
বিনোদন

নায়ক-প্রযোজকের চাপে শেষ মুহূর্তে বদলে যায় কাস্টিং, বিস্ফোরক পারসা ইভানা

নায়ক কিংবা প্রযোজকের চাপে পড়ে পরিচালকদের চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পীকে বদলে ফেলতে হয় বলে দাবি করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেত…