…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

আট বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব, সমাপনীতে সাংস্কৃতিক জাগরণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

দেশের আটটি বিভাগীয় অঞ্চল ঘুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই দেশব্যাপী উৎসব।

সমাপনী অনুষ্ঠানে নতুন প্রজন্মকে সন্ত কবীর ও লালন ফকিরের কালজয়ী ভাবাদর্শ অনুধাবন ও অনুসরণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান প্রবীণ শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ বলেন, দেশের মহৎ ঐতিহ্য ও সত্য ইতিহাসবোধ থেকে তরুণ প্রজন্মকে বিচ্ছিন্ন করে নৈরাশ্য ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার নানা ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশব্যাপী কবীর-লালন ভাবসংগীত উৎসবের আয়োজন সাংস্কৃতিক জাগরণের একটি ইতিবাচক সূচনা। প্রতিবছর নিয়মিত এ ধরনের সর্বজনীন আয়োজন অব্যাহত রাখতে হবে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম কবীর ও লালনের কালজয়ী দর্শন সম্পর্কে জানার পাশাপাশি তা অনুসরণে উদ্বুদ্ধ হবে।

লালন বিশ্বসংঘের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ১১ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিল এই উৎসব। দেশের আটটি বিভাগীয় অঞ্চলে আয়োজন শেষে শুক্রবার সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এর সমাপনী হয়।

অখণ্ড কোরানদর্শনের প্রণেতা সুফি সদর উদ্দিন আহমদ চিশতীকে উৎসর্গ করা এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, পর্যটনসহ নানা সাংস্কৃতিক আয়োজনের জন্য পরিচিত শ্রীমঙ্গলে কবীর-লালনের ভাবসংগীতকে কেন্দ্র করে এই উৎসব স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

বিশেষ অতিথি অনিরুদ্ধ দাস বলেন, মহাপুরুষদের সর্বকালীন ও সর্বজনীন সত্যদর্শন কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর আবেদন সর্বব্যাপী।

সমাপনী অনুষ্ঠানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কবীর-লালন সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আসা কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।

পরে বৃহত্তর সিলেটের বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমজীবী কবীরপন্থী ও রবিদাসপন্থী সম্প্রদায়ের শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

বিনোদন বিভাগের আরও খবর

নায়ক-প্রযোজকের চাপে শেষ মুহূর্তে বদলে যায় কাস্টিং, বিস্ফোরক পারসা ইভানা
বিনোদন

নায়ক-প্রযোজকের চাপে শেষ মুহূর্তে বদলে যায় কাস্টিং, বিস্ফোরক পারসা ইভানা

নায়ক কিংবা প্রযোজকের চাপে পড়ে পরিচালকদের চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পীকে বদলে ফেলতে হয় বলে দাবি করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেত…

কানাডায় ‘ভায়োলেন্স’ ছবির শুটিংয়ে মাথায় ভাঙা কাচ ঢুকে আহত জায়েদ খান
বিনোদন

কানাডায় ‘ভায়োলেন্স’ ছবির শুটিংয়ে মাথায় ভাঙা কাচ ঢুকে আহত জায়েদ খান

শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। টিউবলাইটের ভাঙা কাচ তাঁর মাথায় ঢুকে যায়। কয়েক দিন আগে কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শ…

শাড়ি নিয়ে দুই মামলার জটে তানজিন তিশা: একটিতে সিআইডির অধিকতর তদন্ত, আরেকটিতে হুমকির অভিযোগ
বিনোদন

শাড়ি নিয়ে দুই মামলার জটে তানজিন তিশা: একটিতে সিআইডির অধিকতর তদন্ত, আরেকটিতে হুমকির অভিযোগ

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা শাড়ি নিয়ে দুটি আলাদা মামলার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। একটি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্র…

তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে হচ্ছে টিভি সিরিজ, চিত্রনাট্যে লেখিকা নিজেই
বিনোদন

তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে হচ্ছে টিভি সিরিজ, চিত্রনাট্যে লেখিকা নিজেই

বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ। এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউনে…