…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

কানাডায় ‘ভায়োলেন্স’ ছবির শুটিংয়ে মাথায় ভাঙা কাচ ঢুকে আহত জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক
কানাডায় ‘ভায়োলেন্স’ ছবির শুটিংয়ে মাথায় ভাঙা কাচ ঢুকে আহত জায়েদ খান
ছবি: সংগৃহীত

শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। টিউবলাইটের ভাঙা কাচ তাঁর মাথায় ঢুকে যায়। কয়েক দিন আগে কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং সেটে এই ঘটনা ঘটে।

তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হননি জায়েদ খান। ঘটনার বর্ণনা দিয়ে এই তারকা বলেন, “একটি শটে আমার পিঠে ও হাতে ৫টা টিউবলাইট ভাঙছে, গ্লাসগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে মাথায় ঢুকে গেছিল। আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করেছেন।”

অভিনেতা কামাল হোসেন বাবর অনেক দিন ধরে কানাডায় বসবাস করছেন। সেখানে তিনি নির্মাণ করছেন ‘ভায়োলেন্স’ সিনেমা। দৃশ্যটির শুটিং চলাকালীন তাঁর হাতও কেটে যায় বলে জানা গেছে।

জায়েদ খান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এই সিনেমার জন্য এখন কানাডায় অবস্থান করছেন। দেশটির বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিংয়ের ফাঁকে কাজের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেতা।

আশা ব্যক্ত করে জায়েদ খান বলেন, “এটি একটি ভালো সিনেমা হবে এবং কানাডাকে তুলে ধরবে। পাশাপাশি কানাডায় যারা আছেন, তাদেরও নৈতিক দায়িত্ব সিনেমাটিকে সহযোগিতা করা।”

দীর্ঘ বিরতির পর ‘ভায়োলেন্স’ দিয়ে বড়পর্দায় ফিরছেন জায়েদ খান। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরী প্রযোজিত সিনেমাটি বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কটি দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

বিনোদন বিভাগের আরও খবর

স্থগিতের এক মাস পর আজ পূর্বাচলে গাইবেন মুর্তজা কিজিলবাশ, সঙ্গে হাবিব ওয়াহিদ
বিনোদন

স্থগিতের এক মাস পর আজ পূর্বাচলে গাইবেন মুর্তজা কিজিলবাশ, সঙ্গে হাবিব ওয়াহিদ

গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট। শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় আয়োজনটি …

শাড়ি নিয়ে দুই মামলার জটে তানজিন তিশা: একটিতে সিআইডির অধিকতর তদন্ত, আরেকটিতে হুমকির অভিযোগ
বিনোদন

শাড়ি নিয়ে দুই মামলার জটে তানজিন তিশা: একটিতে সিআইডির অধিকতর তদন্ত, আরেকটিতে হুমকির অভিযোগ

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা শাড়ি নিয়ে দুটি আলাদা মামলার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। একটি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্র…

তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে হচ্ছে টিভি সিরিজ, চিত্রনাট্যে লেখিকা নিজেই
বিনোদন

তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে হচ্ছে টিভি সিরিজ, চিত্রনাট্যে লেখিকা নিজেই

বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ। এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউনে…

‘রামায়ণ’-এ সীতা হওয়ার আগে পাঁচ আলোচিত ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন সাই পল্লবী
বিনোদন

‘রামায়ণ’-এ সীতা হওয়ার আগে পাঁচ আলোচিত ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবীকে সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার ছবিতে বেশি দেখা যায়, ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে…