…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জামায়াত জোট ছাড়ার প্রাথমিক সিদ্ধান্তের খবরে এনসিপিকে সাধুবাদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক
জামায়াত জোট ছাড়ার প্রাথমিক সিদ্ধান্তের খবরে এনসিপিকে সাধুবাদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের খবর জানিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, এনসিপির ‘ভাই ব্রাদারদের’ কেউ কেউ তাকে জানিয়েছে, এখনই ঘোষণা না দিলেও একপ্রকার ‘পিসফুল ডিভোর্সের’ মতো শিগগিরই জামায়াত জোট থেকে বের হয়ে আসবে এনসিপি। আজকে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্য শুনে সেটি আরও পরিষ্কার হয়েছে বলে তিনি লেখেন।

তিনি লেখেন, এই গণবিক্ষোভ থেকে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কারও বক্তব্য তার চোখে পড়েনি।

রাশেদ খাঁনের ভাষ্যে, ইতিবাচক দিক হলো অনেকদিন পর এনসিপির আজকের গণবিক্ষোভে কয়েক হাজার লোক হয়েছে। জামায়াতের সঙ্গে জোট করার পর থেকে এনসিপির কর্মসূচিগুলোতে খুব বেশি লোক হচ্ছিল না; সেই জায়গায় দীর্ঘ সময় পরে হাজারের ওপরে লোকের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাজাগানিয়া।

তিনি লেখেন, এভাবে স্বতন্ত্র রাজনীতি করতে পারলে আগামী এক বছরের মধ্যে হয়তো এনসিপি একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং ‘আওয়ামী শূন্যতা’ পূরণে সক্ষম হবে।

রাশেদ খাঁন আরও বলেন, এভাবে কাজ করতে থাকলে হয়তো আগামী জাতীয় নির্বাচনেও প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে এনসিপির। সেই স্বপ্নের কথা এনসিপি বারবার বলে আসছিল, কিন্তু জামায়াতের ‘পকেটে’ থেকে তো আর প্রধান বিরোধীদল হওয়া যাবে না। এই উপলব্ধি এনসিপির অনেকের মধ্যে প্রবল হওয়ায় আজকের এই স্বতন্ত্র কর্মসূচি।

তবে তিনি লিখেছেন, এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে বড় বাধা এনসিপির ৮ জন এমপি। তারা আগামীবারও জামায়াতের ভোটে এমপি হতে জোটের রাজনীতি ধরে রাখতে মরিয়া। তবে এনসিপির অধিকাংশই স্বতন্ত্র রাজনীতির পক্ষে।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘দেখা যাক প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়, নাকি জামায়াতের পকেট সংগঠন হিসেবে থেকে যায় এনসিপি। পরিশেষে, এনসিপির স্বতন্ত্র রাজনীতির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো।’

রাজনীতি বিভাগের আরও খবর

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান

বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।…

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার
রাজনীতি

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া — এই তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমে…

রাজনীতি

বায়তুল মোকাররমে লংমার্চ উদ্বোধনে অলি আহমেদ: সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন

সময় থাকতে সতর্ক হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে …

রাজনীতি

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: বায়তুল মোকাররমে লংমার্চ উদ্বোধনে শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। শনিবার (৩১ অক্টোবর) স…