…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এ বছর পাসের হার গত বছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

এবার পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।

চলতি বছর সারা দেশে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।

এ বছর পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে তিন কলেজে পাস করেনি কেউই, ৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব কলেজের মোট পরীক্ষার্থী ছ…

রাজশাহী বোর্ডে পাসের হার কমে ৪৫.০৬ শতাংশ, অটোপাসের পর এটাই সর্বনিম্ন
শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার কমে ৪৫.০৬ শতাংশ, অটোপাসের পর এটাই সর্বনিম্ন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। করোনা মহামারির সময় ২০২০ সালে অটোপাসের…

এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী এক মাসের মধ্যে আবার পরীক্ষা দিতে পারবেন
শিক্ষা

এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী এক মাসের মধ্যে আবার পরীক্ষা দিতে পারবেন

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত এসেছে। এমন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক মা…

এইচএসসিতে জিপিএ-৫ কমেছে প্রায় ৪২ শতাংশ, দুই বছরে কমল এক লাখের বেশি
শিক্ষা

এইচএসসিতে জিপিএ-৫ কমেছে প্রায় ৪২ শতাংশ, দুই বছরে কমল এক লাখের বেশি

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা টানা দ্বিতীয় বছর বড় ব্যবধানে কমেছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে দেশের ১১টি…