…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

নেপালে আন্তর্জাতিক তায়কোয়ানডোতে লড়বেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক
নেপালে আন্তর্জাতিক তায়কোয়ানডোতে লড়বেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ খেলোয়াড়
ছবি: সংগৃহীত

নেপালে অনুষ্ঠিতব্য প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী ও এক সাবেক শিক্ষার্থী। তাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক এবং তায়কোয়ানডো কোচ কামরুজ্জামান চঞ্চল।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন তারা।

৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের খেলোয়াড়েরা কিয়োরুগি (ফাইট) ও ব্যক্তিগত পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেবেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের মো. শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩–২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মরিয়ম।

তাদের মধ্যে সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে বিভাগে, মো. শাহীন আলী পুমসে ও কিয়োরুগি—উভয় বিভাগে এবং কামরুজ্জামান ও মরিয়ম কিয়োরুগি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মো. শাহীন আলী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন। আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনের পাশাপাশি টানা দ্বিতীয়বার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সভাপতি।

সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২২তম সিনিয়র-জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় তিনি রৌপ্যপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক অর্জন করেছেন। তিনি ক্লাবটির সহসভাপতি।

মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্যপদক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায়ও তিনি স্বর্ণপদক জিতেছেন। বর্তমানে তিনি ক্লাবটির ক্রীড়া সম্পাদক।

কামরুজ্জামান প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। ২২তম সিনিয়র-জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় তাম্রপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্রপদক রয়েছে তার। তিনি ক্লাবের প্রচার সম্পাদক।

দলের সঙ্গে যাওয়া কোচ কামরুজ্জামান চঞ্চল রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের বিশেষজ্ঞ উপদেষ্টা। দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে তার।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফেস্টিভ্যালে তিনি রৌপ্যপদক অর্জন করেন। বর্তমানে তিনি রাজশাহীর এআরসি গ্লোবাল তায়কোয়ানডো অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক এবং তার রয়েছে দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট।

খেলা বিভাগের আরও খবর

ঢাকায় সাফে শিরোপা ধরে রাখতে ২৮ জনের দ্বিতীয় সারির দল নিয়ে আসছে ভারত
খেলা

ঢাকায় সাফে শিরোপা ধরে রাখতে ২৮ জনের দ্বিতীয় সারির দল নিয়ে আসছে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভারতের দায়িত্ব সামলাবে…

মাথায় আঘাত পেয়ে কনকাশন বদলি মুমিনুল, আইসিসির নিয়মে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি
খেলা

মাথায় আঘাত পেয়ে কনকাশন বদলি মুমিনুল, আইসিসির নিয়মে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক। তাঁর কনকাশন বদলি হিসেবে ব্য…

খেলা

মিরপুর টেস্টে চা বিরতিতে বিনা উইকেটে ৮৭ ওয়েস্ট ইন্ডিজের, জয়ের আরও কাছে ক্যারিবীয়রা

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে জয়ের আরও কাছে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭০ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত…

মিরপুর টেস্টে কিং-ক্যাম্পবেলের ঝোড়ো শুরুতে চাপে বাংলাদেশ, ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৪ ওয়েস্ট ইন্ডিজের
খেলা

মিরপুর টেস্টে কিং-ক্যাম্পবেলের ঝোড়ো শুরুতে চাপে বাংলাদেশ, ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৪ ওয়েস্ট ইন্ডিজের

মিরপুর টেস্টে মাত্র ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে ১৪.১ ওভারে কোনো উইকেট না হার…