ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, পাঁচটিতে শতভাগ পাস

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই ১৯টির ফল শূন্য।
বোর্ডের এবারের পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ।
বিপরীতে পাঁচটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শাহাদত উল্লাহ বলেন, ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।
তিনি আরও জানান, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বোর্ড।




