…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা, রংপুরে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশের সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা, রংপুরে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সারা দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে সরকারি উদ্যোগে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পাশাপাশি উপজেলা পর্যায়ে স্টেডিয়াম মাঠ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজও চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে ভলিবল ও হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ধারার ক্রীড়াচর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে কাজ করতে বদ্ধপরিকর ক্রীড়া মন্ত্রণালয়।

তিনি জানান, জেলা পর্যায়ের স্টেডিয়াম মাঠগুলো আধুনিকায়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামকে।

আগামী জানুয়ারি থেকে ক্রিকেট, হকি, শুটিংসহ সব ধরনের ক্রীড়া আয়োজনের জন্য বছরব্যাপী ক্যালেন্ডার প্রকাশ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। সেই ক্যালেন্ডারের সূচি অনুযায়ী একযোগে সারা দেশে নানা ইভেন্টের আয়োজন চলবে।

এ সময় ক্রীড়াঙ্গনে অতীতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে তিনি কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সীসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

খেলা বিভাগের আরও খবর

মিরপুর টেস্টে কিংয়ের অপরাজিত ৮১ রানে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
খেলা

মিরপুর টেস্টে কিংয়ের অপরাজিত ৮১ রানে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর টেস্টে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় ইনিংসে সেই স্পিন আক…

ম্যানচেস্টারে নেটফ্লিক্সের লাইভ শোতে বিশ্বচ্যাম্পিয়ন লুক লিটলারকে হারিয়ে ৫ লাখ পাউন্ড জিতলেন ফ্যালন শেরক
খেলা

ম্যানচেস্টারে নেটফ্লিক্সের লাইভ শোতে বিশ্বচ্যাম্পিয়ন লুক লিটলারকে হারিয়ে ৫ লাখ পাউন্ড জিতলেন ফ্যালন শেরক

ইংল্যান্ডের ম্যানচেস্টারে নেটফ্লিক্সের লাইভ অনুষ্ঠান ‘বিট লুক লিটলার’-এ বিশ্বচ্যাম্পিয়ন ডার্টস খেলোয়াড় লুক লিটলারকে এক লেগের খেলায় হারিয়ে দিয়েছে…

খেলা

নিজেদের টাকায় মাঠ কেনা বাবুপুরবাসীর পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, আরও ৬০ শতাংশ জমি কিনে দেবে মন্ত্রণালয়

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা নিজেদের চাঁদার টাকায় খেলার মাঠের জন্য জমি কেনার পর এবার তাদের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া…

মাঠের লড়াইয়ের পাশাপাশি পরীক্ষায়ও সফল খেলোয়াড়েরা: হকির হিমাদ্রী পেলেন জিপিএ-৫
খেলা

মাঠের লড়াইয়ের পাশাপাশি পরীক্ষায়ও সফল খেলোয়াড়েরা: হকির হিমাদ্রী পেলেন জিপিএ-৫

জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন আর আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির মধ্যেই উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিতে হয়েছে দেশের কয়েকজন ক্রীড়াবিদকে। মাঠ ও শ্রেণি…