…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার নিন্দা জানালেন ২৮ বিশিষ্ট নাগরিক

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার নিন্দা জানালেন ২৮ বিশিষ্ট নাগরিক
ছবি: সংগৃহীত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ২৮ জন বিশিষ্ট নাগরিক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ কথা বলেন।

বিবৃতিতে তাঁরা বলেছেন, কোনো ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা অতীতের ভূমিকার কারণে তাঁর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে তাঁরা উল্লেখ করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আলোকচিত্রী শহিদুল আলমসহ ২৮ নাগরিক।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর গার্ড অব অনার ও দাফনকে কেন্দ্র করে পিরোজপুরে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রথমবার কবর খোঁড়ার পর স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেটি ভরাট করে দেন বলে বিবৃতিতে বলা হয়। পরে আনুমানিক রাত ২টার পর মানিক পশারীর মেয়ে ও দুই বোন গ্রাম পুলিশের সহায়তায় মোবাইল ফোনের আলোয় আবার কবর খুঁড়ে মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে মানিক পশারীকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে দাফনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি মুক্তিযোদ্ধা কি না, সেই প্রশ্ন তুলে দাফনে বাধা দেওয়া হয়।

নাগরিকরা বলেন, রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা কি না, তা নির্ধারণের ক্ষমতা একমাত্র রাষ্ট্রের। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী এ সিদ্ধান্ত দিতে পারে না।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। দলটির নেতাদের অনেকের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ দালিলিকভাবে প্রমাণিত। অথচ তারা এখন পর্যন্ত এসব অপরাধের দায় স্বীকার বা মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেনি।

নাগরিকরা বলেন, মানিক পশারীর সঙ্গে যে কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তা ফৌজদারি অপরাধের শামিল। মৃত ব্যক্তির যথাযথ মর্যাদায় সৎকার করা ইসলামসহ সব ধর্মেরই অনুশাসন ও অবশ্য পালনীয় শিক্ষা বলে তাঁরা উল্লেখ করেন।

বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তসাপেক্ষে উপযুক্ত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

জাতীয় বিভাগের আরও খবর

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা বঙ্গসেনার, ৩০০ গজ দূরে আটকে দিল পুলিশ
জাতীয়

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা বঙ্গসেনার, ৩০০ গজ দূরে আটকে দিল পুলিশ

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সনাতনীদের জন্য পৃথক রাষ্ট্র এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন কর…

ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে হচ্ছে ৩২, কাল ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু
জাতীয়

ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে হচ্ছে ৩২, কাল ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ…

পোশাক শ্রমিকদের জন্য রবিবার নতুন মজুরি বোর্ড: শ্রমমন্ত্রীর ঘোষণা, বকেয়া বেতন পরিশোধেরও উদ্যোগ
জাতীয়

পোশাক শ্রমিকদের জন্য রবিবার নতুন মজুরি বোর্ড: শ্রমমন্ত্রীর ঘোষণা, বকেয়া বেতন পরিশোধেরও উদ্যোগ

পোশাক শ্রমিকদের জন্য আগামীকাল রবিবার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।…

রাঙামাটির সাজেকের কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জনসংহতি সমিতির মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি, হতাহতের খবর নেই
জাতীয়

রাঙামাটির সাজেকের কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জনসংহতি সমিতির মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি, হতাহতের খবর নেই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের কলাবুনিয়া এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এই গোলাগুলির খবর পাওয়া গেছে…