…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইরানের ওপর হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক
ইরানের ওপর হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সৌদি আরব
ছবি: সংগৃহীত

ইরানের ওপর হামলা বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সৌদি আরব। শনিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরব জানিয়েছে, তারা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে চায়।

শনিবার বাহরাইনে আয়োজিত একটি নিরাপত্তা ফোরামে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখিরেইজি বলেন, সামরিক উত্তেজনা রোধ করতে এবং ইরানের সঙ্গে চলমান সংকটের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, সবাই যে ধরনের প্রচেষ্টা চালাচ্ছে, তার বার্তাটি অত্যন্ত স্পষ্ট। এই অঞ্চলের মানুষ এখানে শান্তি ফিরিয়ে আনতে চায়।

তবে এলখিরেইজি জানিয়েছেন, এসব প্রচেষ্টার ফলাফল কী হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফেব্রুয়ারি মাসে ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানের ওপর হামলা চালানোর অনুরোধ করেছিলেন। তবে মুখে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলে আসছিলেন।

আগস্ট মাসে অবশ্য পরিস্থিতি পাল্টে যায়। কারণ মার্কিন হামলার জবাবে ইরান সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছিল।

আগস্টে ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে ইরানে বড় ধরনের হামলার কথা ভাবছিলেন, তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে ট্রাম্পকে সামরিক সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের অনুরোধ জানান।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল, আক্রান্ত ১০ হাজারের বেশি
আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল, আক্রান্ত ১০ হাজারের বেশি

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে …

ইসরায়েলে ইহুদি-আরব অংশীদারত্বের সরকারের দাবিতে পাঁচ শহরে সমাবেশের ডাক
আন্তর্জাতিক

ইসরায়েলে ইহুদি-আরব অংশীদারত্বের সরকারের দাবিতে পাঁচ শহরে সমাবেশের ডাক

ইসরায়েলে আরব দলগুলোর সমর্থন নিয়ে ইহুদি ও আরবদের অংশীদারত্বের ভিত্তিতে একটি সরকার গঠনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থানীয়…

আন্তর্জাতিক

মার্কিন উদ্যোগকে ইতিবাচক বললেন আরাঘচি, তবে এখনই বৈঠকের পরিকল্পনা নেই; হরমুজ খোলা নিয়ে কাতারে ইরানি প্রতিনিধি দল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের সঙ্গে সংলাপের দরজা খোলার মার্কিন প্রচেষ্টা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে…

আন্তর্জাতিক

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসার দাবি ইরানের আইনপ্রণেতাদের, ট্রাম্প বললেন যুদ্ধ শিগগিরই শেষ হবে

ইরানের কয়েকজন আইনপ্রণেতা দেশটিকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার দাবি তুলেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্…