…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আলিম পরীক্ষায় ৫৯২ জিপিএ-৫ নিয়ে ফের মাদরাসা বোর্ডের শীর্ষে ডেমরার দারুননাজাত মাদরাসা

নিজস্ব প্রতিবেদক

আলিম পরীক্ষা-২০২৬-এ ৫৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে রাজধানীর ডেমরায় অবস্থিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির দাবি, এবারও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় সর্বাধিক জিপিএ-৫ অর্জন করেছে তারা।

শনিবার (৩১ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ।

ঢাকা জেলার ডেমরা থানায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি পরিচালিত হয় দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে। কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সরকার জাতীয় পর্যায়ে একাধিকবার প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ফলাফলের বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মদ আবুবকর সিদ্দীক বলেন, দ্বীনি পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান, শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা এবং এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা এই সাফল্যের মূল ভিত্তি।

মাদরাসার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

৫২ বছর বয়সে এইচএসসি পাস নীলফামারীর শেফালী বেগমের, জিপিএ ৪.২১ পেয়ে লক্ষ্য এখন অনার্স

নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ গ্রামের শেফালী বেগম ৫২ বছর বয়সে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। দীর্ঘ শিক্ষাবিরতি, …

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাস ৪১.২৯ শতাংশ, পাঁচ প্রতিষ্ঠানে পাস করেনি একজনও
শিক্ষা

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাস ৪১.২৯ শতাংশ, পাঁচ প্রতিষ্ঠানে পাস করেনি একজনও

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জ…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয…

এইচএসসির ফল: চট্টগ্রাম বোর্ডে পাস ৫২.০৭ শতাংশ, ছয় কলেজে শতভাগ পাস, তিন কলেজে পাস করেনি কেউ
শিক্ষা

এইচএসসির ফল: চট্টগ্রাম বোর্ডে পাস ৫২.০৭ শতাংশ, ছয় কলেজে শতভাগ পাস, তিন কলেজে পাস করেনি কেউ

সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। বোর্ডের ছয়টি কলেজের সব পরী…