…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাস ৪১.২৯ শতাংশ, পাঁচ প্রতিষ্ঠানে পাস করেনি একজনও

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে এইচএসসিতে পাস ৪১.২৯ শতাংশ, পাঁচ প্রতিষ্ঠানে পাস করেনি একজনও
ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮১ জন।

লক্ষ্মীপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি এসব প্রতিষ্ঠান থেকে।

লক্ষ্মীপুর শহরের ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেননি। লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ৬ জনই ফেল করেছেন।

সদর উপজেলার কুশাখালীর বীর মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন আলোকিত কলেজে ৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করেননি। কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ৭ জন অংশ নিয়ে কেউ পাস করেননি।

এই বিপর্যয়ের মধ্যেও ভালো ফল করেছে জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে পাসের হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে ৯৮ দশমিক ৯২ শতাংশ।

হায়দরগঞ্জ মডেল কলেজে পাসের হার ৯০ দশমিক ৩৮ শতাংশ, হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেরনেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৮২ দশমিক ৩৫ শতাংশ এবং রামগতির আস সালাম মডেল গার্লস কলেজে ৮৮ দশমিক ২৪ শতাংশ।

সদরের ন্যাশনাল আইডিয়াল কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। লক্ষ্মীপুর সরকারি কলেজে ৭৭ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন এবং এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

৫২ বছর বয়সে এইচএসসি পাস নীলফামারীর শেফালী বেগমের, জিপিএ ৪.২১ পেয়ে লক্ষ্য এখন অনার্স

নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ গ্রামের শেফালী বেগম ৫২ বছর বয়সে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। দীর্ঘ শিক্ষাবিরতি, …

শিক্ষা

আলিম পরীক্ষায় ৫৯২ জিপিএ-৫ নিয়ে ফের মাদরাসা বোর্ডের শীর্ষে ডেমরার দারুননাজাত মাদরাসা

আলিম পরীক্ষা-২০২৬-এ ৫৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে রাজধানীর ডেমরায় অবস্থিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির দাবি, এবারও বাংলাদে…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয…

এইচএসসির ফল: চট্টগ্রাম বোর্ডে পাস ৫২.০৭ শতাংশ, ছয় কলেজে শতভাগ পাস, তিন কলেজে পাস করেনি কেউ
শিক্ষা

এইচএসসির ফল: চট্টগ্রাম বোর্ডে পাস ৫২.০৭ শতাংশ, ছয় কলেজে শতভাগ পাস, তিন কলেজে পাস করেনি কেউ

সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। বোর্ডের ছয়টি কলেজের সব পরী…