…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

জাতীয় দলে যোগ দিলেন প্রবাসী ফুটবলার জায়ান, ভুটান ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ পায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সাফের প্রস্তুতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ।

বাংলাদেশ দল ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করেছে। এর পরের দিন প্রধান কোচ থমাস ডুলি মাঠের অনুশীলনে নেমেছেন।

গত কয়েক দিন দুই বেলা অনুশীলনের পর আজ দলকে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিন হোটেলে রিকভারি সেশন হয়েছে, আর সেদিনই জাতীয় দলে যোগ দিয়েছেন জায়ান।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ নভেম্বর, প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশের দুটি ম্যাচই হবে রাত আটটায়।

সাফের নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখনো সেই তালিকা জমা দেয়নি।

কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ ও সোহেল রানা। তাঁদের অনেকেই দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না; তাঁরা ব্যক্তিগতভাবে রানিং করছেন।

৫ নভেম্বরের ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন, জাতীয় দল না হোক, অন্তত ক্লাব দল এনে প্রস্তুতি ম্যাচ খেলানো হবে। কিন্তু ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি।

পার্শ্ববর্তী দেশগুলোতে ঘরোয়া ফুটবল লিগ চলায় ক্লাব দলও জোগাড় করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

আগের সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। এবার সেটাও হচ্ছে না।

ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটি স্থগিত করে তিনি অনুশীলনই বাদ দিয়েছেন।

আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ দল। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ফখর জামানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। স্বাগতিকেরা ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্…

খেলা

হার্মারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার

নিউল্যান্ডসে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। স্পিনার সাইমন হার্মার নিয়েছেন ক্যারি…

চেলসির কাছে ২-০ গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড, টানা নয় ম্যাচ জয়হীন
খেলা

চেলসির কাছে ২-০ গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড, টানা নয় ম্যাচ জয়হীন

দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের ভঙ্গুরতার সুযোগ নিয়ে চেলসি সফরকারীদের ২-০ গোলে হারিয়েছে। এই হার ইউনাইটেডের টানা তৃতীয় পরাজয়, আর এ…

খেলা

সিলেট টেস্টে নেই মুমিনুল হক, কনকাশন নিয়মে বাইরে তিনি; দলে ডাক পেলেন অমিত হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। কনকাশন সংক্রান্ত নিয়মের কারণে তাঁকে পাবে না স্ব…