…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

খুলনা থেকে ফেরার পথে পাটকেলঘাটায় লংমার্চের বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
খুলনা থেকে ফেরার পথে পাটকেলঘাটায় লংমার্চের বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০
ছবি: সংগৃহীত

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চাপায় সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল খালেক মোড়ল নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মোড়ল (৬৫) পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে।

নিহতের প্রতিবেশী রিপন মোল্লা জানান, জামায়াতের নেতাকর্মীরা খুলনায় লংমার্চ প্রোগ্রাম শেষে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি পথচারী আব্দুল খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক মোড়লের মৃত্যু হয়।

রিপন মোল্লা জানান, আব্দুল খালেক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাসটি তাঁকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে জামায়াতের বেশ কিছু নেতাকর্মী আহত হন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, ‘লংমার্চের গাড়িটি সাতক্ষীরা ফিরে আসার সময় আকস্মিক গাড়িটির সামনে পড়ে যান ওই বৃদ্ধ লোকটি। তাঁকে বাঁচাতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বহনকারী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃদ্ধ মানুষটিও মারা গেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে আমাদের জানিয়েছেন স্থানীয় লোকজন।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, ‘বাসে করে লংমার্চ থেকে ফিরছিলেন জামায়াতের নেতাকর্মীরা। সেই বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পথচারী ছিলেন।’

ওসি তোফাজ্জেল হোসেন বলেন, ‘জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসটিও সড়কের পাশে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসটির চালকের অবস্থা একটু গুরুতর হলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।’

রাজনীতি বিভাগের আরও খবর

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির
রাজনীতি

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় অস্বীকার করে…

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না
রাজনীতি

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয…

গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে সরকার পতনের এক দফার ডাক: যশোরে ডা. শফিকুর রহমান
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে সরকার পতনের এক দফার ডাক: যশোরে ডা. শফিকুর রহমান

গণভোটের গণরায় সংসদের মাধ্যমে বাস্তবায়ন না হলে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শ…