…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

গণভোটের রায় না মানলে সাত দফা এক দফায় রূপ নেবে: ঝিনাইদহে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

গণভোটের গণরায় না মেনে বর্তমান সরকার জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রশ্ন আসবে না; কিন্তু মেনে না নিলে সাত দফা যেকোনো সময় এক দফায় রূপান্তরিত হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, ‘ফেব্রুয়ারিতে আপনারা দুটি ভোট দিয়েছিলেন। একটি ভোটে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। দ্বিতীয় আরেকটি ভোট আপনারা দিয়েছিলেন, যেখানে বিএনপি এবং জামায়াত আমরা সবাই বলেছিলাম হ্যাঁ বলুন। সেখানে ৭০ ভাগ মানুষ হ্যাঁ-তে ভোট দিয়েছে। কিন্তু মানুষের সেই রায়কে তারা অপমান করেছে। তারা গণভোটের রায় এখনো বাস্তবায়ন করেনি।’

সাত দফা দাবির পরিণতি নিয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘যদি সাত দফা মেনে নেন, তাহলে এক দফার পাথর চাপবে না। কিন্তু এটা যদি তারা ভালোয় ভালোয় না মানে, তাহলে এক দফার পাথরের নিচে পিষ্ট হয়ে যাবেন। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমাদের প্রতিটি লংমার্চ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি জনগণের অধিকারকে পায়ের নিচে ফেলে দেওয়া হয়, তাহলে বিরোধী দল বসে বসে আঙুল চুষবে না। তখন আমাদের সাত দফা যেকোনো সময় এক দফায় রূপান্তরিত হবে। এক দফার কথা শুনলে কলিজা কাঁপে? কিন্তু আমরা কলিজা কাঁপাতে চাই না। ভালোয় ভালোই মেনে নেন।’

লংমার্চ কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও অবস্থান জানান জামায়াত আমির। তিনি বলেন, সরকার গণভোটের গণরায় মেনে নিলে পরবর্তীতে আর লংমার্চের ডাক দেওয়া হবে না। কিন্তু সরকার যদি গণভোটের রায় না মানার অবস্থানে জিদ ধরে বসে থাকে, ‘তাহলে আজকে ঢাকা থেকে এসেছি ঝিনাইদহে; কালকে আপনাদের আহ্বান জানাব, এখান থেকে আপনারা চলে আসবেন ঢাকায়।’

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশকে একদলীয় ও বাকশালি শাসনের দিকে নিয়ে এসেছে।

ঝিনাইদহের পথসভা শেষে লংমার্চের বহর রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা করে।

রাজনীতি বিভাগের আরও খবর

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির
রাজনীতি

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় অস্বীকার করে…

খুলনা থেকে ফেরার পথে পাটকেলঘাটায় লংমার্চের বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০
রাজনীতি

খুলনা থেকে ফেরার পথে পাটকেলঘাটায় লংমার্চের বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চাপায় সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল খালেক ম…

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না
রাজনীতি

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয…