…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাটকেলঘাটায় লংমার্চের বাস পুকুরে: পথচারী নিহত, আহত অর্ধশতাধিক, উদ্ধারকাজ চলছে

নিজস্ব প্রতিবেদক
পাটকেলঘাটায় লংমার্চের বাস পুকুরে: পথচারী নিহত, আহত অর্ধশতাধিক, উদ্ধারকাজ চলছে
ছবি: সংগৃহীত

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ে গেছে। এতে আব্দুল খালেক মোড়ল (৬৫) নামের ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং বাসে থাকা দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মোড়ল পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আব্দুল খালেক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ‘খালেক পাগল’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসটি পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ আব্দুল খালেক রাস্তার মাঝখানে চলে আসেন। চালক তাঁকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসচাপায় ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের প্রতিবেশী রিপন মোল্লা বলেন, জামায়াতের নেতাকর্মীরা খুলনায় লংমার্চ শেষে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে পাটকেলঘাটা বাজার মোড় পার হওয়ার সময় বাসটি পথচারী আব্দুল খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়। পরে বাসটি সড়কের পাশের খাদ-পুকুরে পড়ে গেলে জামায়াতের নেতাকর্মীরা আহত হন।

দুর্ঘটনার পর বাসটিতে থাকা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের অনেকে ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বেশিরভাগই সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা ও জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা জামায়াতের শীর্ষ নেতারা। তাঁরা উদ্ধারকাজের সার্বিক তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক বলেন, ‘বাসটিতে ১১ দলীয় লংমার্চে অংশগ্রহণকারী অন্তত ৫১ থেকে ৫৫ জন নেতাকর্মী ছিলেন। আহত সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না, বাসটি পুকুর থেকে উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, ‘ওই বাসের চাপায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় লোকজনও সার্বিক সহযোগিতা করছেন।’

জাতীয় বিভাগের আরও খবর

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের বহর পৌঁছানোর আগে ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, তোরণে আগুন
জাতীয়

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের বহর পৌঁছানোর আগে ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, তোরণে আগুন

সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চের বহর পৌঁছানোর আগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে। জোটের লংমার্চটি …

জাতীয়

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রমাণিত, সিআইডির এএসপি কাজী মিজানুর বাধ্যতামূলক অবসরে

এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো…

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ, এবার শপথের অপেক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়…

যুবসমাজই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি: জাতীয় যুব দিবসের বাণীতে প্রধানমন্ত্রী
জাতীয়

যুবসমাজই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি: জাতীয় যুব দিবসের বাণীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত…