…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

খোলাবাজারে ডলার উঠল ১২৮ টাকা ৫০ পয়সায়, ব্যাংকেও বেড়েছে দাম

নিজস্ব প্রতিবেদক
খোলাবাজারে ডলার উঠল ১২৮ টাকা ৫০ পয়সায়, ব্যাংকেও বেড়েছে দাম
ছবি: সংগৃহীত

হঠাৎ খোলাবাজারে ডলারের দাম বাড়তে শুরু করেছে। পূজার ছুটিসহ বিভিন্ন কারণে নগদ ডলারের দাম বাড়ার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বাড়ছে। এতে আমদানি খরচও বেড়ে যাচ্ছে। ডলারের দাম বাড়ার কারণে অন্যান্য বৈদেশিক মুদ্রার দামও বেড়ে গেছে।

ব্যাংকগুলো এখন নগদ ডলার বিক্রি করছে ১২৬ টাকা ৫০ পয়সায়। আর খোলাবাজারে প্রতি ডলারের দাম উঠেছে ১২৮ টাকা ৫০ পয়সা।

ব্যাংকগুলোর ঘোষিত দাম পর্যালোচনায় দেখা গেছে, গত বৃহস্পতিবার সিটি ব্যাংক বিদেশফেরত মানুষের কাছ থেকে নগদ ডলার কিনেছে ১২৪ টাকা ৭৫ পয়সা দামে, তবে বিক্রি করেছে ১২৬ টাকায়। একই দিন ব্র্যাক ব্যাংক বিদেশফেরত যাত্রীদের ডলার কিনেছে ১২৫ টাকা ৫০ পয়সা দামে, বিক্রি করেছে ১২৬ টাকা ৫০ পয়সা দামে।

একই দিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ডলার কিনেছে ১২৫ টাকায়, বিক্রি করেছে ১২৬ টাকা ২৫ পয়সা দামে। তবে অগ্রণী ব্যাংক নগদ ডলার কিনেছে ১২৩ টাকায়, বিক্রি করেছে ১২৪ টাকা দরে।

এদিকে ব্যাংকগুলোতে আমদানির জন্য কেনা ডলারের দামও বেড়েছে। ১৯ অক্টোবর ব্যাংকগুলো একে অপরের থেকে ডলার কিনেছে সর্বোচ্চ ১২৩ টাকা ৬০ পয়সা দরে, যা গত বৃহস্পতিবার বেড়ে হয়েছে ১২৩ টাকা ৯৯ পয়সা। এই সময়ে প্রতিদিনই ৫ পয়সা থেকে ২০ পয়সা পর্যন্ত দাম বেড়েছে।

ব্যাংকে ডলারের দাম ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে থাকলেও খুচরা বাজারের দাম আরও চড়া। বৃহস্পতিবার মতিঝিলের খোলাবাজার ও মানি চেঞ্জারে ডলার বিক্রি হয়েছে ১২৮ টাকা ৫০ পয়সা দামে। আর মানি চেঞ্জারগুলো গ্রাহকের কাছ থেকে ডলার কিনেছে সর্বোচ্চ ১২৮ টাকায়।

বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটের পর বিদেশ থেকে যাত্রী আসা-যাওয়া উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তাতে খোলাবাজারে ডলারের কিছুটা সংকট দেখা দিয়েছে।

১০ দিন আগেও খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল ১২৭ থেকে ১২৭ টাকা ৫০ পয়সা। ১০ দিনের ব্যবধানে খোলাবাজারে প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১ টাকা বেড়েছে। ব্যাংকেও একই সময়ের ব্যবধানে সর্বোচ্চ ১ টাকা দাম বেড়েছে ডলারের।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

খেলাপি ঋণ ২২ হাজার কোটি থেকে ৬ লাখ কোটি ছাড়িয়েছে, সংস্কারের সুফল পেতে আরও পাঁচ বছর: এমটিবি এমডি
অর্থনীতি ও ব্যবসা

খেলাপি ঋণ ২২ হাজার কোটি থেকে ৬ লাখ কোটি ছাড়িয়েছে, সংস্কারের সুফল পেতে আরও পাঁচ বছর: এমটিবি এমডি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, একসময় দেশে খেলাপি ঋণ ছিল ২২ হাজার কোটি টাকা, এখন তা ৬ লাখ কোটি ট…

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনি…

অর্থনীতি ও ব্যবসা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমান নগদ টাকা তোলার সুবিধা চালু করল ওয়ালটন প্লাজা

কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ তোলার নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘কিস্তি ক্রেতা সুরক্…

অর্থনীতি ও ব্যবসা

২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় পূর্ণ কর অব্যাহতি চায় ডিবিএ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনি মুনাফার ওপর পূর্ণ কর অব্যাহতি চেয়…