…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন, আসন প্রায় ১৩ লাখ ৪০ হাজার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন, আসন প্রায় ১৩ লাখ ৪০ হাজার: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবার উচ্চশিক্ষায় ভর্তিযোগ্য আসন আছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন বলে তিনি জানান।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

এবারের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল ফেল করা বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবার এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে এক বছর পর, পরের বছরের পরীক্ষায় আবার বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি বাড়তি মানসিক চাপও তৈরি হয়।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি; অর্থাৎ সেসব প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি।

শিক্ষা বিভাগের আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সের ১৯ বিষয়ের সিলেবাস বদলাচ্ছে, শুরু ওবিই কারিকুলাম কার্যক্রম
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সের ১৯ বিষয়ের সিলেবাস বদলাচ্ছে, শুরু ওবিই কারিকুলাম কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাস যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ…

১৪ কেন্দ্রে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
শিক্ষা

১৪ কেন্দ্রে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

ঢাকাসহ সারা দেশের ১৪টি কেন্দ্রে শনিবার বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আঞ্চলিক প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক…

শিক্ষা

দিনাজপুর বোর্ডের জেলাভিত্তিক এইচএসসি ফল: শীর্ষে রংপুর, সব জেলায় ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জেলাভিত্তিক ফলাফলে বড় ধরনের তারতম্য দেখা গেছে। বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আটটি জ…

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর
শিক্ষা

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষ…