…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বিএনপি জন্মগতভাবেই জাতির সঙ্গে প্রতারণা করেছে, ইবির পথসভায় বললেন শিবির সভাপতি সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি জন্মগতভাবেই জাতির সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বিএনপিকে ‘মুনাফেকের দল’ বলেও মন্তব্য করেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, ১৯৯০-৯১ সালে যে কারণে তারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছিল, সেই আন্দোলনের মূল কথা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। তাঁর অভিযোগ, তারা এই প্রতিশ্রুতি দিয়েই আন্দোলন করে ক্ষমতায় এসে পাঁচ বছর ক্ষমতায় থেকেও তত্ত্বাবধায়ক সরকার বিল উত্থাপন করেনি। অবশেষে তীব্র গণ-আন্দোলনের মুখে পড়ে তারা ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার বিল উত্থাপন করে ১৮ দিনের মাথায় আবার নির্বাচন দেয় এবং বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদ থেকে তাড়িয়ে দিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আজ ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ দেশব্যাপী ঢাকা থেকে শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে আমিরে জামায়াতের নেতৃত্বে কুষ্টিয়ার দিকে আসছে। তাঁর ভাষায়, প্রত্যন্ত এলাকাগুলোতে ছাত্র-জনতা, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা রাস্তার দুই ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন।

তিনি বলেন, তাদের একটাই কথা—জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের পক্ষে তারা রায় দিল, সেই ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা আজ দেশ পরিচালনা করে পুরাতন ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে রেখে দেশকে অকার্যকর করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আজ জনগণ ফুঁসে উঠেছে।

শিবির সভাপতি শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদের রক্তের প্রসঙ্গ টেনে বলেন, তাদের রক্ত এখনো শুকায়নি। তাঁর অভিযোগ, জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ধৃষ্টতা থেকে সরে না এলে এবং সংবিধান সংস্কার করে রাষ্ট্রের আমূল পরিবর্তন না করলে জনগণ তা দেখিয়ে দেবে।

সাদ্দাম আরও বলেন, জনগণ নীরব থাকলেও অন্যায়-অবিচার মেনে নেয় না। তাঁর অভিযোগ, সরকার জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন কমিশন ও পিএসসি সংস্কারে গড়িমসি করছে এবং নিজেদের স্বার্থে নির্বাচন ও সরকারি চাকরি নিয়োগব্যবস্থা প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, চা-দাওয়াতের নামে পিএসসি সদস্যদের পদত্যাগে বাধ্য করা এবং দলীয় নেতাকর্মীদের পুনর্বহালের মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সরকারকে কঠোর গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সহসভাপতি ইব্রাহিম হোসেন রনি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

খুলনায় জামায়াত আমির: কার্ডে দুই হাজার দিয়ে গ্যাস-বিদ্যুতে পাঁচ হাজার বেশি নেওয়া হচ্ছে, গণভোটের রায় না মানলে আন্দোলন আরও শক্ত হবে
রাজনীতি

খুলনায় জামায়াত আমির: কার্ডে দুই হাজার দিয়ে গ্যাস-বিদ্যুতে পাঁচ হাজার বেশি নেওয়া হচ্ছে, গণভোটের রায় না মানলে আন্দোলন আরও শক্ত হবে

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যারা গণভোটের সিদ্ধান্ত অমান্য কর…

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির
রাজনীতি

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় অস্বীকার করে…

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না
রাজনীতি

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয…