…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

খুলনায় জামায়াত আমির: কার্ডে দুই হাজার দিয়ে গ্যাস-বিদ্যুতে পাঁচ হাজার বেশি নেওয়া হচ্ছে, গণভোটের রায় না মানলে আন্দোলন আরও শক্ত হবে

নিজস্ব প্রতিবেদক
খুলনায় জামায়াত আমির: কার্ডে দুই হাজার দিয়ে গ্যাস-বিদ্যুতে পাঁচ হাজার বেশি নেওয়া হচ্ছে, গণভোটের রায় না মানলে আন্দোলন আরও শক্ত হবে
ছবি: সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যারা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্রমান্বয়ে আন্দোলন শক্তিশালী করা হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে সবাই যাবেন বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনের আগে বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করবেন, তারা ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন বলছেন গণভোট মানেন না। ৭০ ভাগ ভোটার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলেছেন। সংসদে দাঁড়িয়ে তারা বলেছেন, তারা ওসব মেনে নিয়েছিলেন, ভোটটা যেন কোনও অবস্থায় বিলম্বিত না হয়। অর্থাৎ তাদের গদিতে বসা যেন দেরি না হয়। এখন গদি পেয়ে গেছেন, গণভোটের বিষয়ে আর কোনও কথা নেই।

বর্তমান সরকার কিছু কার্ড বিতরণ ছাড়া কিছুই করেনি বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, কার্ডে দিচ্ছেন এক হাজার, দেড় হাজার, দুই হাজার, আড়াই হাজার টাকা। আর শুধু গ্যাস বিল, কারেন্ট বিল থেকে আমাদের কাছ থেকে বেশি নিয়ে নিচ্ছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা। এরপরও গ্যাস দিতে পারেন না, কিন্তু বিল তো দিতে হয়। কারেন্টে ভুতুড়ে বিল আসে। এগুলোর মাধ্যমে জাতির অর্থকে ডাকাতি করা হচ্ছে।

সার সংকটের পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, কৃষক সার পায় না, পাবে কেমনে? নতুন করে উনারা ডিলার নিয়োগ দিচ্ছেন ২০-২৫, ৩০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকা ঘুষ নিয়ে। এটা নিয়ে হইচই হচ্ছে, আবার নিজেদের মধ্যে খাবলাখাবলি হচ্ছে। জীবন চলে যাচ্ছে, কিন্তু কৃষক তো সার পায় না।

তিনি বলেন, তারা এই দাবি নিয়ে মাঠে নেমেছেন। তারা নেমেছেন তাদের প্রাণপ্রিয় হাদিসহ সাড়ে ১৫ বছর, বিশেষ করে জুলাইতে, যাদের খুন করা হয়েছে—তাদের খুনিদের বিচারের দাবিতে।

আন্দোলনে নামার কারণ জানিয়ে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ জাতিকে চাঁদার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার শুরু হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে দেওয়ার জন্য তারা রাস্তায় নেমেছেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। পরিষ্কার বার্তা, এবার বাস্তবায়ন হবে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি একটার পর একটা, শক্ত থেকে মহাশক্তের দিকে যাবে। প্রয়োজনে এক দফার ডাক দেওয়া হবে। এ জন্য গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে সবাইকে ঢাকায় গিয়ে হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যত দিন পর্যন্ত একটা শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ হিসেবে গঠিত না হবে, তাদের আন্দোলন চলবে।

১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ ছাড়া বক্তব্য দেন এনসিপি, এবি পার্টি, জাগপা, লেবার পার্টি, ছাত্রশিবিরসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

বিএনপি জন্মগতভাবেই জাতির সঙ্গে প্রতারণা করেছে, ইবির পথসভায় বললেন শিবির সভাপতি সাদ্দাম

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি জন্মগতভাবেই জাতির সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে ও জনগণের …

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা
রাজনীতি

লংমার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপির অবস্থান: বাধা নয়, নৈরাজ্য হলে রাজনৈতিক মোকাবিলা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে বিভাগীয় পর্যায়ে লংমার্চ পালন করছ…

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির
রাজনীতি

এক দফার আগে সাত দফা মেনে নিন, যশোরের পথসভায় সরকারকে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় অস্বীকার করে…

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না
রাজনীতি

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয…