…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জোরারগঞ্জে মুহুরী প্রজেক্ট এলাকায় ড্রাম ট্রাকে লুকানো ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ, মিয়ানমারে পাচারের চেষ্টায় আটক ৮

নিজস্ব প্রতিবেদক
জোরারগঞ্জে মুহুরী প্রজেক্ট এলাকায় ড্রাম ট্রাকে লুকানো ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ, মিয়ানমারে পাচারের চেষ্টায় আটক ৮
ছবি: সংগৃহীত

জোরারগঞ্জে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট ৪০ নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক ও সারগুলো জব্দ করা হয়। একই দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৪ জনকে গ্রেফতার করা হয়।

এরপর ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্ট ৪০ নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। ট্রাক দুটির নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট ১৬-৩৫৬২।

পরে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পুলিশের হিসাবে জব্দ সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। এতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। সার পাচারের সঙ্গে কারা জড়িত রয়েছে, এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ভাত রান্না নিয়ে দ্বন্দ্ব: কাঁচির আঘাতে আহত কিশোর নিরবের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে চুলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে দ্বন্দ্বে কাঁচির আঘাতে আহত কিশোর নিরব (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (৩১ অক্টোবর…

বগুড়ায় পুলিশের ভ্রমণভাতা আত্মসাৎ: ২৭ জন দেড় কোটির বেশি ফেরত দিলেও এখনো বাকি প্রায় দেড় কোটি, অডিটর বরখাস্ত
আইন ও অপরাধ

বগুড়ায় পুলিশের ভ্রমণভাতা আত্মসাৎ: ২৭ জন দেড় কোটির বেশি ফেরত দিলেও এখনো বাকি প্রায় দেড় কোটি, অডিটর বরখাস্ত

বগুড়া জেলা পুলিশের ভ্রমণভাতা (টিএ) বিল-ভাউচার জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। আত্মসাতের অভিযোগে জড়িত ৩১ পুলিশ সদস্…

গুরুদাসপুরে শাকিল হত্যায় আলোচনায় ‘চাটা গ্রুপ’, এমপিপুত্র মিন্টুর বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ
আইন ও অপরাধ

গুরুদাসপুরে শাকিল হত্যায় আলোচনায় ‘চাটা গ্রুপ’, এমপিপুত্র মিন্টুর বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম (৩২) হত্যাকাণ্ডে আলোচনায় এসেছে স্থানীয় তরুণদের একটি গ্রুপের নাম, যারা এলাকায় ‘চাটা গ্রুপ’ নামে পরিচিত।…

আইন ও অপরাধ

ঢাকার সায়েন্সল্যাবে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।…