…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, পাঁচ ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ এবং বেতন-ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন।

একপর্যায়ে পুলিশ মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি গাড়িসহ প্রায় ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও শিল্প পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা এলাকার ডিভাইন টেক্সটাইলসহ প্রায় ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে ছয় ঘণ্টার অবরোধ-সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

গাজীপুরে ছয় ঘণ্টার অবরোধ-সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবা…

জাতীয়

রুট বরাদ্দ নিয়ে অসন্তোষের মধ্যেই আজ ঢাকায় চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস, ছয় রুটে ৮১৬ বাসের পরিকল্পনা

রাজধানীতে রুট বরাদ্দ নিয়ে পরিবহন মালিকদের অসন্তোষের মধ্যেই রোববার (১ নভেম্বর) ঢাকার ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল কার্যক্রম শুরু করতে যাচ্ছে স…

নিউমার্কেটের ফুটপাতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, বসানো হলো শতাধিক গাছের চারা
জাতীয়

নিউমার্কেটের ফুটপাতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, বসানো হলো শতাধিক গাছের চারা

রাজধানীর নিউমার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার …

জাতীয়

লালন ভারত-বাংলাদেশের মিলনসেতু, বিভক্ত বিশ্বে আশার বাতিঘর: দিনেশ ত্রিবেদী

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বিভক্ত বিশ্বে লালন এক আশার বাতিঘর এবং ভারত-বাংলাদেশের মিলনসেতু।…