…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে ভয়াবহ অক্টোবর: এক মাসেই প্রাণ গেল ১৭৪ জনের, বছরের মোট মৃত্যু ছাড়াল গত বছরের পুরো হিসাব

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ভয়াবহ অক্টোবর: এক মাসেই প্রাণ গেল ১৭৪ জনের, বছরের মোট মৃত্যু ছাড়াল গত বছরের পুরো হিসাব
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী মাস হয়ে উঠেছে অক্টোবর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবরেই ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর যেকোনো মাসের চেয়ে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত পুরো বছরের (২০২৫) মোট মৃত্যু ৪১৩ জনকেও ছাড়িয়ে গেছে—অর্থাৎ বছর শেষ হওয়ার আগেই এ বছরের মৃত্যু গত বছরের পুরো হিসাব পেরিয়ে গেছে।

এর ফলে অক্টোবরকেই এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি মৃত্যুর মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ডিসেম্বরের আগে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে এবং জ্বর হলেই দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

মানিকছড়িতে ১১ বছরের ফাতেমার হার্টে বড় ছিদ্র, অর্থাভাবে থেমে আছে উন্নত চিকিৎসা
স্বাস্থ্য

মানিকছড়িতে ১১ বছরের ফাতেমার হার্টে বড় ছিদ্র, অর্থাভাবে থেমে আছে উন্নত চিকিৎসা

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় দিন কাটছে ১১ বছরের ফাতেমা আক্তারের। তার…

ছেলে আর বেঁচে নেই, এইচএসসির ফল হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রোজানের বাবা
স্বাস্থ্য

ছেলে আর বেঁচে নেই, এইচএসসির ফল হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রোজানের বাবা

মিনহাজুল ইসলাম রোজান এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু নিজের ফল দেখার সুযোগ আর হলো না তার। জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই…

প্রবীণদের সুস্থ রাখতে একাকিত্ব দূর করার আহ্বান আগারগাঁওয়ের সংবর্ধনা অনুষ্ঠানে
স্বাস্থ্য

প্রবীণদের সুস্থ রাখতে একাকিত্ব দূর করার আহ্বান আগারগাঁওয়ের সংবর্ধনা অনুষ্ঠানে

প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে তাঁদের একাকিত্ব দূর করতে হবে বলে মত দিয়েছেন বক্তারা। এ জন্য পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড…

মুগদা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের র‍্যালি, জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের
স্বাস্থ্য

মুগদা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের র‍্যালি, জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। তিনি রেলপথ মন্ত…