…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মুগদা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের র‍্যালি, জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

নিজস্ব প্রতিবেদক
মুগদা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের র‍্যালি, জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। তিনি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য ব্যাপার, তাই তার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।’

তিনি বলেন, পরিবারের কোনো সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলেই সাধারণত মানুষ এ বিষয়ে সচেতন হয়। কিন্তু ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অনেকে গুরুত্ব দেন না।

চিকিৎসকদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ করা যতটা সহজ, আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া তার চেয়ে কঠিন। তাই নিজেদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে সচেতন হওয়া প্রয়োজন।

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, একসময় হাসপাতালটি মূলত এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিল। বর্তমানে সারা দেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসাসুবিধা বাড়ার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার সুযোগও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এই এলাকার সাধারণ মানুষ হাসপাতালটির ওপর নির্ভরশীল। এখানে চিকিৎসা নিতে ব্যর্থ হলে তাদের বিকল্প কোনো জায়গা থাকে না। তাই হাসপাতালটি যেন এলাকার মানুষকে সর্বোচ্চ সেবা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় জনবল ও সহায়তা নিশ্চিত করতে ড্যাবের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। হাসপাতালটির সুনাম ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

সরকারি দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে শুধু তখনই পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সচেতনতার বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার নতুন বাংলাদেশ, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে। প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে দিন-রাত চেষ্টা করছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সম্মিলিতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব।’

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের জবাবদিহি রয়েছে। জনগণকে সেবা দিতে সরকার বাধ্য। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে সরকার তাকে ছাড় দেবে না।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা
স্বাস্থ্য

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা

রাজধানীর মিরপুরে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগ…

স্বাস্থ্য

ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান ১৩ নম্বরে। বাতাসের মান সূচকে রাজধানীর স্কোর নিয়ে শহরটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর…

কটিয়াদীর ‘গরিবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
স্বাস্থ্য

কটিয়াদীর ‘গরিবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

কিশোরগঞ্জের কটিয়াদীর বিশিষ্ট পল্লিচিকিৎসক ও সমাজসেবক অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩০ অক্টোবর)। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দ…

স্বাস্থ্য

ক্যান্সার রোগী ও পরিচর্যাকারীদের মানসিক সেবায় ‘ইকোলজিক্যাল মডেল’ গড়ার আহ্বান ঢাবির সেমিনারে

ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, ক্যান্সার সারভাইভার ও তাঁদের পরিচর্যাকারীদের মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরতে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্য…