…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দুই বছর পর ২০২৭ সালে ফিরছে আইসিসি অ্যাওয়ার্ড, বিবেচনায় ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স

নিজস্ব প্রতিবেদক
দুই বছর পর ২০২৭ সালে ফিরছে আইসিসি অ্যাওয়ার্ড, বিবেচনায় ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স
ছবি: সংগৃহীত

ক্রিকেটে সেরাদের স্বীকৃতি দেওয়ার আয়োজনে বড় পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এত দিন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্ষিক পুরস্কার ঘোষণা করা হলেও এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ফুটবলের ব্যালন ডি’অর কিংবা যুক্তরাষ্ট্রের এনএফএল অনার্সের আদলে আয়োজনটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিণত করতে চায় আইসিসি। দুই বছরের বিরতি শেষে ২০২৭ সালে ফিরতে যাচ্ছে আইসিসি অ্যাওয়ার্ড।

এবারের আয়োজনে ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হবে। দুই বছরের পারফরম্যান্স একত্র করে একটি পুরস্কারের চক্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সংস্থাটির লক্ষ্য, ক্রিকেটের সেরা খেলোয়াড়, দল ও সংগঠকদের একই মঞ্চে এনে তাদের অর্জন উদযাপনের জন্য আরও বড় পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা।

‘দ্য গার্ডিয়ান’-এর কাছে এমনটা নিশ্চিত করেছে আইসিসির একটি সূত্র। সেই লক্ষ্যে ২০২৫ সালের পুরস্কার ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্তটি ছিল অ্যাওয়ার্ড আয়োজনের ধরন নতুন করে ভাবার পরিকল্পনারই অংশ।

আইসিসির এক মুখপাত্র ‘দ্য গার্ডিয়ান’কে বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে আইসিসি তাদের বার্ষিক পুরস্কার ডিজিটাল মাধ্যমে দিয়ে আসছে। তবে এই আয়োজনটি কেমন হওয়া উচিত এবং এর মাধ্যমে কী অর্জন করা সম্ভব, তা নতুন করে ভাবার জন্য আমরা সচেতনভাবেই ২০২৫ সালের আয়োজন পিছিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই পুনর্বিবেচনার ফল হিসেবে আমরা এখন আইসিসি অ্যাওয়ার্ডের নতুন একটি কাঠামো তৈরির কাজ করছি। ২০২৭ সালে এটি ফিরবে এবং ২০২৫-২৬ সালকে একটি মৌসুম হিসেবে বিবেচনা করা হবে। ক্রিকেটের সেরা খেলোয়াড়, দল ও অর্জনগুলো উদযাপনের জন্য আরও বিস্তৃত ও অর্থবহ আয়োজনের মঞ্চ তৈরি করাই আমাদের লক্ষ্য।’

এই উদ্যোগের উদ্দেশ্য পুরস্কারটির মর্যাদা ও গুরুত্ব বাড়ানো। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল মাধ্যমে সীমাবদ্ধ থাকা আয়োজনটিকে এবার স্বশরীরে উপস্থিতিনির্ভর বড় অনুষ্ঠানে রূপ দিতে চায় সংস্থাটি। তবে অনুষ্ঠানের ধরন, ভেন্যু, পুরস্কারের বিভাগ ও বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

খেলা বিভাগের আরও খবর

ব্যালন ডি’অরের সেরা পাঁচের র‌্যাঙ্কিংয়ে আগাম বাজিতে ১ লাখ ৮০ হাজার ইউরো লাভ, ফল ফাঁসের সন্দেহে তদন্তে ফ্রান্স ফুটবল
খেলা

ব্যালন ডি’অরের সেরা পাঁচের র‌্যাঙ্কিংয়ে আগাম বাজিতে ১ লাখ ৮০ হাজার ইউরো লাভ, ফল ফাঁসের সন্দেহে তদন্তে ফ্রান্স ফুটবল

ব্যালন ডি’অরের ফল নিয়ে বাজি ধরে বিশাল অঙ্কের মুনাফা ওঠায় ফল আগেই ফাঁস হয়ে যাওয়ার সন্দেহ তৈরি হয়েছে। সেরা পাঁচে থাকা ফুটবলারদের চূড়ান্ত র‌্যাঙ্কি…

আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা
খেলা

আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা

গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। আলাভেসের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় তুলে নিয…

কনকাশন বদলির নিয়মে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না মুমিনুলের, জানালেন শান্ত
খেলা

কনকাশন বদলির নিয়মে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না মুমিনুলের, জানালেন শান্ত

কনকাশন বদলির নিয়মের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না মুমিনুল হকের। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্…

খেলা

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির ২-০ জয়, দশজনের ম্যানচেস্টার ইউনাইটেডের আবার হার

ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি হার দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে ব্রুনো ফের্নান্দেসের দলকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসি।…