…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সন্ধ্যার পর রাস্তায় পেলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে, কক্সবাজারে ডিআইজির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যার পর রাস্তায় পেলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে, কক্সবাজারে ডিআইজির হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, ছেলে-মেয়েদের ওপর অভিভাবক ও শিক্ষকদের যথাযথ নিয়ন্ত্রণ নেই। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময় বিকেলে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। বিভিন্ন অঙ্গভঙ্গি করা ও শিস দেওয়ার মতো ঘটনাও ঘটছে। পারিবারিক শাসন ও নজরদারির অভাবেই কিশোর গ্যাং তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডিআইজি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং এই দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ, গ্রেপ্তার ৮
আইন ও অপরাধ

মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ, গ্রেপ্তার ৮

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় মোট আট…

আইন ও অপরাধ

পটিয়ায় চুরির ঘটনা ঘিরে যুবদলের দুই পক্ষের তিন দফা সংঘর্ষ, আহত ১৩

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জঙ্গল…

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও সংঘর্ষে যুবক নিহত, ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
আইন ও অপরাধ

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও সংঘর্ষে যুবক নিহত, ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে…

আইন ও অপরাধ

বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি

রাজধানীর বনানী থেকে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।…