…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও সংঘর্ষে যুবক নিহত, ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও সংঘর্ষে যুবক নিহত, ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরও এক যুবক। তাঁরা দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উখিয়ার ১৫ নম্বর আশ্রয়শিবিরের ডি-৩ ও ডি-৭ ব্লকে এই ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান খান জানান, রাতে আশ্রয়শিবিরে মিয়ানমারের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে আরএসওর সদস্যদের বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আরসার সদস্যরা আয়াস ও সৈয়দ মোহাম্মদকে তুলে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়।

গুরুতর আহত সৈয়দ মোহাম্মদকে শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, নিহত আয়াসের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

মাদক মামলার প্রায় ৯৫ শতাংশই ঝুলে আছে: বিচারের অপেক্ষায় ৪ লাখ ৩ হাজার ৯০৮ মামলা

দেশের বিচারিক আদালতগুলোতে মাদক মামলার নজিরবিহীন জট তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, নির্ধারিত ত্রৈমাসিক মেয়াদে বিচারিক আদালত…

নোয়াখালীর হাতিয়ায় গ্রেফতারের পর পুলিশকে ঘেরাও করে হত্যা মামলার আসামি ইউপি সদস্য নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিল স্বজনরা
আইন ও অপরাধ

নোয়াখালীর হাতিয়ায় গ্রেফতারের পর পুলিশকে ঘেরাও করে হত্যা মামলার আসামি ইউপি সদস্য নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিল স্বজনরা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয…

রাজবাড়ীর গোয়ালন্দে মাদ্রাসায় খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, আহত নারী সহকারী
আইন ও অপরাধ

রাজবাড়ীর গোয়ালন্দে মাদ্রাসায় খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, আহত নারী সহকারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদ্রাসায় খাবার চেয়ে না পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে মাদ্রাসার বাবুর্চিকে হত্যা ক…

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২২ দিনের অভিযান শেষ: জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২২ দিনের অভিযান শেষ: জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের বিশেষ অভিযান শেষ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই অভিযানে জব্দ করা সামগ্রীর আনুমানিক মূল্য ৬১ …