…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকায় একই রাতে কুরিয়ারের তিন গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, এক চালক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় একই রাতে কুরিয়ারের তিন গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, এক চালক গুরুতর আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক তিন স্থানে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের চলন্ত গাড়িতে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এক চালক গুরুতর আহত হয়েছেন এবং কুরিয়ার সার্ভিসটির তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগ এলাকায় প্রায় একই সময়ে এসব হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে ১৫ থেকে ২০ জনের একটি দল এ জে আর কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গাড়িটি ভাঙচুর করে। এ সময় চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে মৎস্য ভবন মোড়ে কুরিয়ার সার্ভিসটির আরেকটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায় এবং ইটের আঘাতে চালকের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে রায়েরবাগ এলাকায় এ জে আর কুরিয়ারের আরেকটি চলন্ত গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। এতে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই প্রতিষ্ঠানের তিনটি গাড়িতে প্রায় একই সময়ে তিন এলাকায় হামলার ঘটনা ঘটল। এসব হামলায় একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আরেকটি মারাত্মকভাবে ভাঙচুর করা হয়েছে এবং মৎস্য ভবন মোড়ের ঘটনায় এক চালক মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

অবসরপ্রাপ্ত মেজর হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে: ডিবি প্রধান
আইন ও অপরাধ

অবসরপ্রাপ্ত মেজর হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে: ডিবি প্রধান

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়ে…

আইন ও অপরাধ

বিমানবন্দরের মামলায় হাইকোর্টে জামিন আবেদন সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন জামায়াতে ই…

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি
আইন ও অপরাধ

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি

টাঙ্গাইলে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় চিকিৎসাধীন ভুক্তভোগীকে দেখতে গভীর রাতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত…

আইন ও অপরাধ

বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি

রাজধানীর বনানী থেকে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।…