…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনায় রাস্তায় পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার, দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত কলিন

নিজস্ব প্রতিবেদক
খুলনায় রাস্তায় পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার, দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত কলিন
ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে লবণচরা থানাধীন কাশেমিয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে তিনি বাড়িতে আসেন এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান।

রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি বাড়িতে খবর দেন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘নিহত যুবকের বিরুদ্ধে সাতটি মাদক ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন। শনিবারও তিনি বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

অবসরপ্রাপ্ত মেজর হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে: ডিবি প্রধান
আইন ও অপরাধ

অবসরপ্রাপ্ত মেজর হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে: ডিবি প্রধান

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়ে…

আইন ও অপরাধ

বিধি না মেনে রায়ের আগেই সম্পত্তি ক্রোকের আদেশ বেআইনি, বাতিল করল হাইকোর্ট

দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশের ৫ ও ৬ বিধির বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ না করে রায় ঘোষণার আগেই সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়াকে বেআইনি ঘোষণা করেছে…

আইন ও অপরাধ

বিমানবন্দরের মামলায় হাইকোর্টে জামিন আবেদন সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন জামায়াতে ই…

যশোরের কেশবপুরে ধানক্ষেতের পাশের গর্ত থেকে অজ্ঞাত নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

যশোরের কেশবপুরে ধানক্ষেতের পাশের গর্ত থেকে অজ্ঞাত নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশে একটি মেশিনঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের আনুমানিক …