…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

সৌদি আরবের একাধিক অঞ্চলে অরেঞ্জ ও রেড অ্যালার্ট, ঘন কুয়াশা-বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের একাধিক অঞ্চলে অরেঞ্জ ও রেড অ্যালার্ট, ঘন কুয়াশা-বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। ঘন কুয়াশা, প্রবল বাতাস এবং মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির আশঙ্কায় একাধিক অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ও ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) এনসিএমের প্রকাশিত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, রেড অ্যালার্ট হলো গুরুতর আবহাওয়াজনিত বিপদের চূড়ান্ত সতর্কতা, আর অরেঞ্জ অ্যালার্ট হলো সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম বার্তা।

আবহাওয়া অফিস জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই অঞ্চলের অন্যান্য অংশে কুয়াশার কারণে দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

অন্যদিকে নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে জাজান, আসির, আল-বাহা, মক্কা-মদিনা, হাইল এবং নর্দান বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টি ও কুয়াশার পাশাপাশি রাজধানী রিয়াদ এবং আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারি বর্ষণের ফলে সৌদি আরবের কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

এল নিনোর খরা ও বন্যায় বিপর্যস্ত বলিভিয়া, সারা দেশে জরুরি অবস্থা জারি

এল নিনো আবহাওয়া প্রপঞ্চের প্রভাব মোকাবিলায় সম্পদ ছাড় করার সুযোগ তৈরি করতে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া। খরা ও বন্যায় বিপর্যস্ত দেশট…

বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিমে এগোচ্ছে, চার বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বহাল
আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিমে এগোচ্ছে, চার বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বহাল

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়ে…

কেওড়ার মৌসুম শেষের পথে সুন্দরবনে: ফল খেয়ে হৃষ্টপুষ্ট বানরের দল, গণনায় সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার
আবহাওয়া ও পরিবেশ

কেওড়ার মৌসুম শেষের পথে সুন্দরবনে: ফল খেয়ে হৃষ্টপুষ্ট বানরের দল, গণনায় সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার

কারও মুখভরা কেওড়া, কারও হাতে আধখাওয়া ফল। কেউ লাফিয়ে যাচ্ছে এক ডাল থেকে আরেক ডালে, কেউ আবার নিশ্চিন্তে বসে চিবোচ্ছে। ফল নিয়ে কাড়াকাড়ি, ছোটাছুটি আ…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ প্রধানত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রোববার (১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জান…