…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মাদারীপুরের শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। রোববার (১ নভেম্বর) সকালে কয়েকশ নারী-পুরুষ একত্র হয়ে তাঁর বসতঘরটি ভেঙে দেন।

এ সময় ব্যানার হাতে শাস্তির দাবিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। তবে এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযুক্ত তাইজুল ইসলাম ওই ইউনিয়ন জামায়াতের নেতা। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে ওই ইউনিয়নে জামায়াতের প্রচার-প্রচারণার দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। স্থানীয়রা তাঁকে নিলখী ইউনিয়নের জামায়াতের সভাপতি (আমির) হিসেবে জানতেন।

গত ২৫ অক্টোবর তাঁকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গ্রামের সম্মানহানি হচ্ছে।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতের শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডসংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে তাইজুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকার লোকজন মানববন্ধন করে বলে জানতে পারি। পরে কিছু লোক ঘরবাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

তৃতীয় দিনে গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে সংঘর্ষ: শিল্পাঞ্চলে পাঁচ প্লাটুন বিজিবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের কালিয়াকৈর এলাকার…

প্রধানমন্ত্রী নিজেই বাসায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না, অফগ্রিড হয়েছেন: বিদ্যুৎমন্ত্রী
জাতীয়

প্রধানমন্ত্রী নিজেই বাসায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না, অফগ্রিড হয়েছেন: বিদ্যুৎমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু…

জাতীয়

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে স্থবির জনজীবন, বন্ধ মেট্রোরেলের তিন স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের প্রভাব পড়েছে পুরো এলাকার জনজীবনে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে প্রধান সড়কগুলো অবরুদ্ধ থাকায় বন্…

‘বস্তায় বস্তায় লেনদেন’ মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদকে তলব ট্রাইব্যুনালের, ৪ নভেম্বর হাজিরের নির্দেশ
জাতীয়

‘বস্তায় বস্তায় লেনদেন’ মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদকে তলব ট্রাইব্যুনালের, ৪ নভেম্বর হাজিরের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ…