…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

যুব এশিয়া কাপে চোখ হান্নানের, ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আগামী সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে যুব এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টটি সামনে রেখে গতকাল বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আজ রোববার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে হয়েছে ক্রিকেটারদের ফটোসেশন।

আগামী ৫ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপের মাঠের লড়াই। প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ৭ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ৯ নভেম্বর।

যুব এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান কোচ হান্নান সরকার বলেন, ‘যুব পর্যায়ে বা সিনিয়র পর্যায়ে আফগানিস্তান ভালো একটা দল। এখানে সিরিজ ড্রয়ের যে বিষয়টা, আমরা কিন্তু প্রথম সিরিজ খেলেছি।’

দলের অভিজ্ঞতা প্রসঙ্গে হান্নান বলেন, ‘আমাদের অধিনায়ক ফয়সাল শুধু গত যুব দলে ছিল। এর বাইরে বাকি ১৪ জনের অভিষেক হয়েছে। তাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল।’

প্রস্তুতি নিয়ে সন্তোষ জানিয়ে প্রধান কোচ বলেন, ‘আমার মনে হয় যেরকম ক্রিকেট খেলতে চেয়েছি সেরকম খেলেছি। আমার মনে হয় আমাদের মূল ফোকাস ছিল এশিয়া কাপের প্রস্তুতি। সেই জায়গা থেকে আমরা সন্তুষ্ট।’

খেলা বিভাগের আরও খবর

খেলা

মালয়েশিয়ান গ্রাঁ প্রিতে জিতে শিরোপার আরও কাছে মার্ক মার্কেজ, ব্যবধান ৪৪ পয়েন্ট

মালয়েশিয়ার সেপাংয়ে রোববার মালয়েশিয়ান গ্রাঁ প্রি জিতেছেন বর্তমান মোটোজিপি বিশ্বচ্যাম্পিয়ন মার্ক মার্কেজ। এই জয়ে চ্যাম্পিয়নশিপে তাঁর পয়েন্ট দাঁ…

খেলা

পিএসজির নতুন প্রস্তাবও ফিরিয়ে দিলেন ১৬ বছর বয়সী গ্যাব্রিয়েল, দৌড়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে পেতে আগ্রহী ইউরোপের বড় ক্লাবগুলো। তবে ১৬ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার লড়াইয়ে আপাতত এগিয়…

খেলা

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতাকেই বড় দেখছেন শান্ত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চেনা স্পিনবান্ধব উই…

বোলার হান্টে তরুণ স্পিনারদের দেখে মুগ্ধ মুশতাক, তিন সংস্করণের স্পিনার গড়াই লক্ষ্য
খেলা

বোলার হান্টে তরুণ স্পিনারদের দেখে মুগ্ধ মুশতাক, তিন সংস্করণের স্পিনার গড়াই লক্ষ্য

দেশজুড়ে প্রতিভাবান বোলার খুঁজতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগ ‘রবি বোলার হান্ট’ নিয়ে আশাবাদ জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক …