…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় চার বছরের শিশুসহ নিহত ৮ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক

গাজা উপত্যকায় রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, সেখানে দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করার সময়ই তাদের ওপর হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে, দক্ষিণ গাজায় তারা এক ‘সন্ত্রাসী’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

উত্তর গাজায় গাজা সিটির রিমাল এলাকায় আরেকটি ড্রোন হামলায় চার বছর বয়সী এক ছেলেসহ অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হন, আল-শিফা হাসপাতালের সূত্রে জানা গেছে। ওই হামলায় তাজ মলকেও লক্ষ্যবস্তু করা হয়।

এ ছাড়া আগের কোনো হামলায় আহত আরেকজন রবিবার মারা গেছেন বলে জানা গেছে।

হামাস এই হামলাগুলোকে ‘ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। রবিবার এক বিবৃতিতে সংগঠনটি পুলিশ সদস্যদের ওপর হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ আখ্যা দিয়ে বলে, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে গাজার পুনরুদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে, স্থিতিশীলতা নষ্ট করতে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক নীরবতা ও এসব অপরাধের বিরুদ্ধে অবস্থান না নেওয়া দখলদারদের আরও উৎসাহিত করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর থেকে গাজায় ১,৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৪,৫৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

লেবাননে মূল্যস্ফীতি ও জ্বালানির দামে আরও কোণঠাসা ফিলিস্তিনি শরণার্থীরা

লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলির বেদ্দাউই শরণার্থী শিবিরের বাসিন্দা ফিলিস্তিনি শরণার্থী ওসামা নাজ্জারের একসময় অ্যালুমিনিয়াম বিক্রির একটি দোকা…

২০২৭ সালের জনগণনা থেকে মণিপুরকে বাদ দিল ভারত, রাজ্যে সংঘাতের খবরও আসছে
আন্তর্জাতিক

২০২৭ সালের জনগণনা থেকে মণিপুরকে বাদ দিল ভারত, রাজ্যে সংঘাতের খবরও আসছে

ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরকে ২০২৭ সালের আসন্ন জনগণনার নির্ধারিত কার্যক্রম থেকে আপাতত বাদ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্র…

রামলীলা ময়দানে রাহুল গান্ধী: প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে, ভোট চুরি দেশদ্রোহিতা
আন্তর্জাতিক

রামলীলা ময়দানে রাহুল গান্ধী: প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে, ভোট চুরি দেশদ্রোহিতা

ভারতের দিল্লির প্রাণকেন্দ্রে জনাকীর্ণ রামলীলা ময়দানে রোববার সমবেত হয়েছেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। নির্বাচনী তালিকায় অনিয়মের অভিযোগ তুলে নির্বা…

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে নরওয়েসহ ইউরোপের কার্যকর ভূমিকা চাইলেন স্পিকার
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে নরওয়েসহ ইউরোপের কার্যকর ভূমিকা চাইলেন স্পিকার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর …