…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সিএসইতে কমোডিটি ডেরিভেটিভস চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে, জোর বিনিয়োগকারী শিক্ষায়

নিজস্ব প্রতিবেদক
সিএসইতে কমোডিটি ডেরিভেটিভস চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে, জোর বিনিয়োগকারী শিক্ষায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। নতুন এই বাজার চালু হলে পুঁজিবাজারে বিনিয়োগের আরও একটি মাধ্যম যুক্ত হবে। তবে নতুন পণ্যের পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা ও শিক্ষা বাড়ানো জরুরি বলে মনে করে সিএসই।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের এক ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান।

মাহাদি হাসান বলেন, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর জন্য সিএসই শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে বাজারের প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরির কাজ করছে। এ বাজারের অন্যতম প্রধান অংশীজন বিনিয়োগকারীরা; তাই তাদের শিক্ষিত ও সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিনিয়োগকারী — ফলে শিক্ষাজীবন থেকেই পুঁজিবাজার সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু শেয়ারে বিনিয়োগের চিন্তা না করে মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও বন্ডসহ বিভিন্ন পণ্যে বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে; বিনিয়োগের ঝুঁকি কমাতে পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা জরুরি।

পুঁজিবাজার সম্পর্কে তাত্ত্বিক ধারণার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আইআইইউসির ব্যবসায় প্রশাসন অনুষদের একটি দল চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয় পরিদর্শন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাংলাদেশের পুঁজিবাজারে প্রচলিত বিভিন্ন বিনিয়োগপণ্য, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগের ঝুঁকি, সম্ভাব্য মুনাফা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিএসইর ডিজিএম ও সার্ভিল্যান্স বিভাগের প্রধান আরিফ আহমেদ বলেন, শিক্ষাজীবন যে বিষয়েই হোক না কেন, বর্তমান ডিজিটাল যুগে নিজেকে দক্ষ করে তুলতে প্রযুক্তিগত জ্ঞান ও সাম্প্রতিক বিষয়ে ধারণা থাকা জরুরি। আইআইইউসির ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড. নাজনিন জাহান চৌধুরী বলেন, ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের বিনিয়োগ, পুঁজিবাজার ও স্টক এক্সচেঞ্জ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকা প্রয়োজন। একই অনুষদের সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক বলেন, ভবিষ্যতে যারা বিনিয়োগকারী হতে চান, তাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে এবং অন্যের পরামর্শের ওপর নির্ভর না করে নিজে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

লালদিয়া টার্মিনালের কাজে গতি আনতে বাংলাদেশ-ডেনমার্ক যৌথ ওয়ার্কিং টিমের প্রস্তাব
অর্থনীতি ও ব্যবসা

লালদিয়া টার্মিনালের কাজে গতি আনতে বাংলাদেশ-ডেনমার্ক যৌথ ওয়ার্কিং টিমের প্রস্তাব

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজে গতি আনতে বাংলাদেশ ও ডেনমার্কের একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইনভেস্ট বাং…

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের প্রথম দিনেই বড় দরপতন পুঁজিবাজারে, ডিএসইএক্স কমল ৩২ পয়েন্ট

দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ…

অর্থনীতি ও ব্যবসা

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার, এক বছরে বেড়েছে ১২ শতাংশের বেশি

দেশের অর্থনীতিতে স্বস্তি বাড়িয়ে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি (২ দশমিক ৮৭ ব…

মধ্যপাড়া পাথর খনিতে মাসিক উত্তোলনে রেকর্ড: অক্টোবরে দেড় লাখ টনের বেশি
অর্থনীতি ও ব্যবসা

মধ্যপাড়া পাথর খনিতে মাসিক উত্তোলনে রেকর্ড: অক্টোবরে দেড় লাখ টনের বেশি

দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে খনি পরিচালনার দায়…