…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চুয়েটে একদিনের রুটিন দায়িত্বে ভিসি নিয়োগের প্রতিবাদে সোমবার শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
চুয়েটে একদিনের রুটিন দায়িত্বে ভিসি নিয়োগের প্রতিবাদে সোমবার শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের একদিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) একদিনের শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

দীর্ঘ অচলাবস্থার পর ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন শিক্ষার্থীরা। তবে একদিনের জন্য উপাচার্যের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে আবার কর্মসূচিতে গেলেন তাঁরা। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে যাওয়ায় চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে একদিনের জন্য উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে।

উপাচার্যের পাঠানো ই-মেইল বার্তায় বলা হয়, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক দেলোয়ার হোসেনকে নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেওয়া হয়েছে। ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে এবং ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তা তাঁর কাছেই থাকবে।

শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা এবং একদিনের ভিসির রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম বয়কট করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভও করেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি ও আপত্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘এটি একটি রেগুলার ইস্যু।’ এর বাইরে তিনি আর কোনো কথা বলতে চাননি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন।

উপাচার্য পুনর্বহালকে কেন্দ্র করে সৃষ্ট এই সংকটের ৪১ দিন পার হয়েছে। পূজার ছুটির পর কর্মদিবস পার হলেও নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে ফেরেননি বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।

শিক্ষা বিভাগের আরও খবর

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে চুয়েট কলেজের তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড ক…

তিন দশকের বেশি সময় ধরে উচ্চশিক্ষায় ইউএসটিসি, যাত্রা শুরু চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে
শিক্ষা

তিন দশকের বেশি সময় ধরে উচ্চশিক্ষায় ইউএসটিসি, যাত্রা শুরু চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে

তিন দশকের বেশি সময় ধরে উচ্চশিক্ষায় অবদান রেখে চলেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)। বন্দরনগরী চট্টগ্রামের প্রথম বেসরকার…

এইচএসসির ফল: চট্টগ্রাম বোর্ডে পাস ৫২.০৭ শতাংশ, ছয় কলেজে শতভাগ পাস, তিন কলেজে পাস করেনি কেউ
শিক্ষা

এইচএসসির ফল: চট্টগ্রাম বোর্ডে পাস ৫২.০৭ শতাংশ, ছয় কলেজে শতভাগ পাস, তিন কলেজে পাস করেনি কেউ

সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। বোর্ডের ছয়টি কলেজের সব পরী…

শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে তিন কলেজে পাস করেনি কেউই, ৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব কলেজের মোট পরীক্ষার্থী ছ…