…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ওয়ারীর বাসায় কুশের ল্যাব, মূল হোতা তৌসিফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ওয়ারীর বাসায় কুশের ল্যাব, মূল হোতা তৌসিফ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনার মূল হোতা তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার সকালে ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিটের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার একটি দল সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে অভিযান চালিয়ে তৌসিফকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের নাম সামনে আসে। পরে ওয়ারীর বাসায় অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পান অধিদপ্তরের কর্মকর্তারা। তখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগ্রহ করা কুশ এবং চাষের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তাঁর এক বান্ধবী সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে এসেছে।

সর্বশেষ ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় তৌসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারী থানায় নতুন মামলা করা হয়েছে। পাশাপাশি কুশ ল্যাবের ঘটনায় করা আগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তাঁর মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস এবং সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার পল্লবী থানায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার পল্লবী থানায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ চার দিনের রিমান্ডে

ঢাকার পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন…

পূর্বাচল প্লট মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্সের শওকত আজিজ রাসেল
আইন ও অপরাধ

পূর্বাচল প্লট মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্সের শওকত আজিজ রাসেল

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হ…

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর, সিসিটিভি ফুটেজে মিলেছে একসঙ্গে যাতায়াতের দৃশ্য
আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর, সিসিটিভি ফুটেজে মিলেছে একসঙ্গে যাতায়াতের দৃশ্য

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরিকে হত্যা ও মরদেহ গুমের চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান…

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ, চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ, চার দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়ে…