…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লক্ষ্মীপুরে ধার দেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, ব্যবসায়ী হোসেন মিয়া নিহত

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে ধার দেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, ব্যবসায়ী হোসেন মিয়া নিহত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত একটি মোটরসাইকেল একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিন ধরে নানা টালবাহানা করে সেটি ফেরত দেননি তিনি।

রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলটি ফেরত আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিল হোসেনের কাছে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল টালবাহানা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান।

এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

তাহসিফের মৃত্যু: দীপের পর তরুণীও গ্রেপ্তার, দুজনই চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

তাহসিফের মৃত্যু: দীপের পর তরুণীও গ্রেপ্তার, দুজনই চার দিনের রিমান্ডে

উত্তরার একটি রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল তিনজনের একসঙ্গে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার দৃশ্য। তাদের একজন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন…

বগুড়ার শেরপুরে অটোরিকশা বিক্রির পরিকল্পনায় চালক আসাদুলকে হত্যা, পরিচিত যুবক ও তাঁর নানি গ্রেপ্তার
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে অটোরিকশা বিক্রির পরিকল্পনায় চালক আসাদুলকে হত্যা, পরিচিত যুবক ও তাঁর নানি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আসাদুল ইসলাম (২৬) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, অটোরিকশা দখল করে বিক্রি করার উদ্দেশে আসাদুলকে হ…

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার পল্লবী থানায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার পল্লবী থানায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ চার দিনের রিমান্ডে

ঢাকার পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন…

পূর্বাচল প্লট মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্সের শওকত আজিজ রাসেল
আইন ও অপরাধ

পূর্বাচল প্লট মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্সের শওকত আজিজ রাসেল

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হ…