…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ডিসেম্বরে ফেরার ঘোষণা শামীম ওসমানের, নারায়ণগঞ্জে ঢুকলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি বিএনপি নেতা টিপুর

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে ফেরার ঘোষণা শামীম ওসমানের, নারায়ণগঞ্জে ঢুকলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি বিএনপি নেতা টিপুর
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে প্রবেশ করলে সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তিনি ওই সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার নানা সমালোচনা করেন।

রবিবার (১ নভেম্বর) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সস্তাপুর এলাকায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জে একটা চাপাবাজ, নাটকবাজ গডফাদার আছে। সে ঘোষণা দিয়েছে, ‘‘আমি ডিসেম্বরে আসতেছি, কামান-টামান, গোলাবারুদ কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না।’’ আরে বেটা, তুই তো বোরখা পরে পালিয়ে গিয়েছিস। তুই তো কাপুরুষ। তুই আবার কী ঘোষণা দেস। তুই তো বর্ডার এলাকা পার হয়ে আসতে পারবি না। এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তোর হাত-পা থাকবে কি না সেটা তুই দেখিস।’

শামীম ওসমান লুটপাট করেছেন দাবি করে তিনি বলেন, ‘তোদের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না। তুই পাঁচ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েছিস। তারপরও তুই জুলুম করে, হুমকি-ধমকি দিয়ে, সন্ত্রাসী করে আবারও নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করতে চাস। তোকে বলে দিতে চাই, বহু চাঁদাবাজি করেছিস জীবনে, আল্লাহর কাছে তওবা কর, মাফ চা।’ এসব অভিযোগ টিপুর বক্তব্য হিসেবেই অনুষ্ঠানে উচ্চারিত হয়।

শামীম ওসমানের অসুস্থতার কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘তুই (শামীম ওসমান) ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিস। আর এ দিক দিয়ে তুই চাপাবাজি করছিস—নারায়ণগঞ্জে আসবি? কোনও কামান-অস্ত্র তোকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা সেই সময়ের অপেক্ষায় রইলাম। তুই পালিয়ে গেছিস, তোর ছেলে, বউ, আত্মীয়স্বজনসহ তোর নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। তারপরও তোদের চাপাবাজি থামে না।’

এর আগে ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন এই বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি: আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর …

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ শান্তিপূর্ণভাবে সফল: দেশবাসীকে জামায়াতের কৃতজ্ঞতা, বাসের ধাক্কায় নিহত পথচারীর জন্য শোক
রাজনীতি

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ শান্তিপূর্ণভাবে সফল: দেশবাসীকে জামায়াতের কৃতজ্ঞতা, বাসের ধাক্কায় নিহত পথচারীর জন্য শোক

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ শান্তিপূর্ণভাবে সফল করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ …

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে সব পদে বিএনপিপন্থি প্যানেলের জয়
রাজনীতি

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে সব পদে বিএনপিপন্থি প্যানেলের জয়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেল সব পদে বিজয়ী হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে প্রধান নির্বাচন ক…

খুলনায় জামায়াত আমির: কার্ডে দুই হাজার দিয়ে গ্যাস-বিদ্যুতে পাঁচ হাজার বেশি নেওয়া হচ্ছে, গণভোটের রায় না মানলে আন্দোলন আরও শক্ত হবে
রাজনীতি

খুলনায় জামায়াত আমির: কার্ডে দুই হাজার দিয়ে গ্যাস-বিদ্যুতে পাঁচ হাজার বেশি নেওয়া হচ্ছে, গণভোটের রায় না মানলে আন্দোলন আরও শক্ত হবে

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যারা গণভোটের সিদ্ধান্ত অমান্য কর…