…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যশোরের চৌগাছায় এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় কলেজছাত্রী শান্তা আক্তারের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শান্তা আক্তার (১৮) নামের এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামে এই ঘটনা ঘটে।

শান্তা আক্তার কালিয়াকুন্ডি গ্রামের কাজী শাহজাহান আলীর মেয়ে। তিনি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন এবং এ বছর ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় শান্তা অকৃতকার্য হয়েছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

শান্তার ভাই শুভ রহমান জানান, ঘটনার দিন সকালে বোনের ঘরের দরজা না খোলায় দরজা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এসে শান্তাকে উদ্ধার করেন।

রোববার রাত আটটায় ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন।

ওসি কাজী বাবুল হোসেন বলেন, এইচএসসিতে ফেল করায় শান্তা আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই হাত হারানো রাব্বি পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ-৫
শিক্ষা

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই হাত হারানো রাব্বি পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ-৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি দুর্ঘটনায় দুই হাত হারানোর পর পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়…

এইচএসসিতে পিছিয়ে রাজশাহীর গ্রামের সরকারি কলেজ: ৯ উপজেলা কলেজের গড় পাস ৪১.১০ শতাংশ
শিক্ষা

এইচএসসিতে পিছিয়ে রাজশাহীর গ্রামের সরকারি কলেজ: ৯ উপজেলা কলেজের গড় পাস ৪১.১০ শতাংশ

রাজশাহীর ৯টি উপজেলা সরকারি কলেজের শিক্ষার্থীরা এবারের এইচএসসি পরীক্ষায় ভালো ফল করতে পারেননি। ছয়টি কলেজের পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডের গড় পাসের …

ঢাবির জগন্নাথ হলের ক্যান্টিন থেকে ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহা আটক, পুলিশে সোপর্দ
শিক্ষা

ঢাবির জগন্নাথ হলের ক্যান্টিন থেকে ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহা আটক, পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে…

এইচএসসিতে ফল বিপর্যয়ের ধাক্কা উচ্চশিক্ষায়: স্নাতকে প্রায় সাড়ে ৮ লাখ আসনই ফাঁকা থাকার আশঙ্কা
শিক্ষা

এইচএসসিতে ফল বিপর্যয়ের ধাক্কা উচ্চশিক্ষায়: স্নাতকে প্রায় সাড়ে ৮ লাখ আসনই ফাঁকা থাকার আশঙ্কা

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে স্নাতক ও সমমান পর্যায়ে প্রায় সাড়ে ৮ লাখ আসনই ফাঁকা থাকবে। এতে জাত…