…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ইরানি নেতাদের হত্যায় হয়তো বাড়াবাড়ি হয়েছে, আইওয়ার জনসভায় বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা হয়তো ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) আইওয়া অঙ্গরাজ্যের ডুবুকিউতে এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি।

জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিমান বিধ্বংসী রাডার ধ্বংস করে দিয়েছে এবং তাদের নেতাদের হত্যা করেছে। তবে তাদের নেতাদের নিয়ে আমরা সম্ভবত একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যা নিয়ে কেউ কথা বলে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ বেশ কয়েকজন নেতা ও সামরিক কমান্ডার প্রাণ হারান।

জনসভায় ইরানে হামলা চালানোর পক্ষে যুক্তি দেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র নয়, ইরানই এ যুদ্ধ শুরু করেছে আর তারা এটি শেষ করছেন। তিনি বলেন, বিশ্বে সন্ত্রাসবাদের এক নম্বর মদদদাতা দেশ থেকে আমি আমাদের দেশকে রক্ষা করেছি।

ট্রাম্প আরও বলেন, ইরান ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা করছে। এ ছাড়া ২০০০ সালে ইয়েমেনের এডেন উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস কোলে হামলার জন্যও ইরানকে দায়ী করেন তিনি। যদিও ওই সময় এ হামলার দায় স্বীকার করেছিল আল কায়েদা।

এর সঙ্গে ইরাকে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় মার্কিন সেনারা নিহত হওয়ার জন্যও ইরানকেই দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, এসব বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছেন তারা। তাকে রাস্তার পাশের বোমার জনক হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২০ সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। ওই বছর প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন ট্রাম্প।

ইরান এসব করে আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, তারা এ যুদ্ধ শুরু করেছে। আমরা শুরু করিনি। আমরা যুদ্ধটি শেষ করছি। আমরা তাদের খুব শোচনীয়ভাবে হারাচ্ছি।

আমেরিকা বিভাগের আরও খবর

৫০০ দিনের বেশি নিখোঁজ থাকার পর ওরেগনে নিরাপদে উদ্ধার ইউটার কিশোরী কাইলি আরেলানো
আমেরিকা

৫০০ দিনের বেশি নিখোঁজ থাকার পর ওরেগনে নিরাপদে উদ্ধার ইউটার কিশোরী কাইলি আরেলানো

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য থেকে প্রায় দেড় বছর আগে নিখোঁজ হওয়া কিশোরী কাইলি আরেলানোকে ওরেগন থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে ৫০০ দিনের …

আমেরিকা

মিশিগানের ডেমোক্র্যাট হ্যালি স্টিভেন্সকে রিপাবলিকান দলে যোগ দেওয়ার আমন্ত্রণ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের ডেমোক্র্যাট হ্যালি স্টিভেন্সকে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।…

ফ্লোরিডায় বিধ্বস্ত জেটের ককপিটে শেষ মুহূর্তের আতঙ্কের রেকর্ডিং, সরিয়ে নেওয়া হচ্ছে ৬০০ বাসিন্দাকে
আমেরিকা

ফ্লোরিডায় বিধ্বস্ত জেটের ককপিটে শেষ মুহূর্তের আতঙ্কের রেকর্ডিং, সরিয়ে নেওয়া হচ্ছে ৬০০ বাসিন্দাকে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিধ্বস্ত লিয়ারজেট ৬০ বিজনেস জেটটির ককপিটের শেষ মুহূর্তের কথোপকথনের রেকর্ডিং সামনে এসেছে, যেখানে দ্রুত উচ্চতা হারানোর কথা বল…

জরিপ বলছে ডেমোক্র্যাটদের ভালো রাত, কিন্তু ভোটের ইতিহাস বলছে পূর্বাভাসে ভরসা নেই
আমেরিকা

জরিপ বলছে ডেমোক্র্যাটদের ভালো রাত, কিন্তু ভোটের ইতিহাস বলছে পূর্বাভাসে ভরসা নেই

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সময় ডেমোক্র্যাট শিবিরে প্রত্যাশা অনেক উঁচুতে। তবে জরিপের অতীত ভুলের ইতিহাস মনে ক…