…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সরাইলের বেড়তলায় নজরুল বর্ষের অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম স্মরণে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে মো. জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন এবং মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত মো. শরীফ হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে নজরুল বর্ষের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নজরুলের আদর্শ ও দর্শন ধারণ করে গড়ে ওঠা নজরুল বিদ্যানিকেতন এবং মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।

সভাপতির বক্তব্যে মো. জেহাদ উদ্দিন বলেন, সাম্যের কবি, প্রেমের কবি ও দ্রোহের কবি নজরুলের দর্শন, দেশপ্রেম ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলের আদর্শ ধারণ করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিদ্যানিকেতনের সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামসংবলিত অনার বোর্ড উন্মোচন করেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মেধাবীদের সংবর্ধনা জানান।

শিক্ষা বিভাগের আরও খবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চ…

বাল্যবিবাহ রোধ থেকে ঝরে পড়াদের স্কুলে ফেরানো: জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম
শিক্ষা

বাল্যবিবাহ রোধ থেকে ঝরে পড়াদের স্কুলে ফেরানো: জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ রোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আবার স্কুলে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা, রক্তদান কর্মসূচি আর যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিন…

দিনমজুরি করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রাজশাহীর আরাফাত হোসেন
শিক্ষা

দিনমজুরি করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রাজশাহীর আরাফাত হোসেন

ভোরে ঘুম থেকে জেগে পড়াশোনা, পরে একটু বেলা হলেই জীবনের তাগিদে মাঠে ছুটে যাওয়া। দিনমজুরের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফেরা—এভাবেই চলছিল ১৮ বছর বয়সী তরুণ…

শিক্ষা

২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: আবাসন ও বাজেট সংকটের মাঝেও এগিয়ে চলার গল্প

আবাসন সংকট, অপ্রতুল বাজেট ও অবকাঠামোগত সীমাবদ্ধতাকে সঙ্গী করেই বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘…