…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে অন্ধ্র উপকূল অতিক্রমের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে অন্ধ্র উপকূল অতিক্রমের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পর আরেকটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ধেয়ে আসছে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং আরও শক্তি বাড়িয়ে আজ সোমবার মধ্যরাত থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৪টার মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল সাড়ে ৬টায় দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২ নভেম্বর রাত ৩টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকার আবহাওয়া নিয়ে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

বদলে যাচ্ছে শীতের চেনা ছন্দ: দেরিতে আসছে শীত, সঙ্গে বাড়ছে ধোঁয়াশা আর ফসলের ঝুঁকি
আবহাওয়া ও পরিবেশ

বদলে যাচ্ছে শীতের চেনা ছন্দ: দেরিতে আসছে শীত, সঙ্গে বাড়ছে ধোঁয়াশা আর ফসলের ঝুঁকি

শিশিরভেজা ঘাস, কুয়াশায় ঢাকা পথঘাট, ভোরের হিমেল বাতাস আর খেজুরের রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা—একসময় অগ্রহায়ণের শুরুতেই প্রকৃতি জানান দিত শীতের আগমনী…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় বিশ্বে পঞ্চম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৪, আর বাতাসের মান চিহ্নিত করা হয়েছে ‘অস্বাস্থ্যকর’ হি…

সোমবার সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া, রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে; অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
আবহাওয়া ও পরিবেশ

সোমবার সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া, রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে; অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

সারা দেশে সোমবার (২ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ এদিন বৃষ্টির আভ…

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার বন্দরে ২ নম্বর সংকেত; নভেম্বরে আরও ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার বন্দরে ২ নম্বর সংকেত; নভেম্বরে আরও ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি রোববার (১ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়ে পর…