…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাশেম বেপারী (৭০) নামে আরও এক বৃদ্ধ।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেকবর আলী সরকার উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে। অপর নিহত কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। আহত হাশেম বেপারী একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার পথে মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কী ঘটেছে, তা আর তিনি বলতে পারেননি।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত; ছুটির কারখানা বেড়ে ২৫০
জাতীয়

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত; ছুটির কারখানা বেড়ে ২৫০

গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ফ্লাইওভারের ওপর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। এছাড়া শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘা…

জাতীয়

১৬ স্টেশনে বর্ধিত বেতন মিললেও বঞ্চিত চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

নতুন পে-স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ১ নভেম্বর পরিশোধের নির্দেশনা থাকলেও তা পাননি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা। ব…

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত
জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে প্রথমবারের মতো অডিট করছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।…

জাতীয়

চট্টগ্রামে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ চসিকের, কাজ চলছে ২১টির

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে ২১টির নির্মাণ…