…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বেনাপোলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ছয়জন আটক

নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ছয়জন আটক
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটকের তথ্য জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাওন হোসেন (৩২), একই গ্রামের গোলাম হোসেন (৫৬), নাজমুল ইসলাম (৪৫) ও শাওন গাজী (২৪), এবং বড় আঁচড়া গ্রামের শামীম হোসেন (৩৭) ও মো. আব্দুল্লাহ (২৫)।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার ওসির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সাদিপুর ও বড় আঁচড়া গ্রামে অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পুরোনো মামলার তদন্তে গিয়ে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মী হিসেবে ছয়জনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তবে তারা দলীয় কোনো পদে নেই।

বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘পুরোনো মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ওই ছয়জনকে আটক করা হয়েছে। বিকালে পুলিশের পাহারায় তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে, তদন্তে পাঁচ সদস্যের কমিটি
আইন ও অপরাধ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করে পু…

আইন ও অপরাধ

কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেলচালক আমিরুলের

রাজধানীর কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মো. আমিরুল ইসলাম নামে এক মোটরসাইকেলচালকের। সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভ…

গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার, গ্রেফতার ৩০
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার, গ্রেফতার ৩০

গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয…